২৮ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম, মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), কাশিয়াডাঙ্গা এবং শাহমখদুম থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী ও ৩ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে থানা ও ডিবি পুলিশের বাইরে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে রেল লাইনের ধারে অভিযান পরিচালনা করে একই থানার বহরমপুর (শেষ মাথা) গ্রামের মো: শহিদুল ইসলামের ছেলে মো: সুরুজ (২০) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাকনহাট (দরগাপাড়া) গ্রামের মো: নয়ন আলীর ছেলে মো: মিজান আলী (২২)-কে গ্রেপ্তার করে। এ সময় সুরুজের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১১৪ গ্রাম গাঁজা এবং মিজানের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩৯.৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে গত ২৭ জুলাই সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ চন্দ্রিমা থানার মেহেরচন্ডী কড়ইতলা এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার মেহেরচন্ডি দক্ষিণপাড়া গ্রামের মৃত করিমের ছেলে মো: সাকিল আহম্মেদ ওরফে শাফিন (৪০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং ১হাজার ৫শ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামির অপরাধসংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় শাফিনের বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় ৪টি মাদক মামলার তথ্য পাওয়া যায়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

এছাড়াও আজ ২৮ জুলাই রাত আনুমানিক ২টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো: মামুন শেখ (৩৬)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা কালে মামুন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির অপরাধসংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় মামুনের বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় ০৩টি মাদক মামলার তথ্য পাওয়া যায়।

তাছাড়াও গত ২৭ জুলাই সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কোর্ট স্টেশন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার হড়গ্রাম পীরসাহেব পাড়া গ্রামের মৃত শয়াব আলীর ছেলে মো: আবু সাইদ (৫৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অন্যদিকে গত ২৬ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শাহমখদুম থানা পুলিশ বড় বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার ডাঙ্গিপাড়া গ্রামের মো: হাবিবুর রহমানের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৮), বড়বনগ্রাম মাস্টারপাড়া গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে মোঃ আহাদ আলী (৩৮) এবং দক্ষিণ নওদাপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মোঃ আব্দুল খালেক (৪০)-কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা সেবনের কথা স্বীকার করেন। পরবর্তীতে বিভাগীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের এবং পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST