১৬ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান

রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে বাগমারা থানা পুলিশ। পুলিশের দাবি, নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং জনবান্ধব পুলিশিংয়ের ফলে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিবাচক পরিবর্তন এসেছে।

থানা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ৩০ মার্চ বাগমারা থানায় যোগদানের পর ওসি জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে লিবিয়া থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত সাত মাস বয়সী এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। একই সময়ে হারিয়ে যাওয়া ও অপহৃত মোট ৬৫ জন ভিকটিমকে উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমনে পরিচালিত অভিযানে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার এবং এ ঘটনায় জড়িত চোরকে গ্রেপ্তার করা হয়। অনলাইন জুয়া ও ক্যাসিনো-সংশ্লিষ্ট তিনটি মামলায় ১৯টি মোবাইল ফোন জব্দ এবং ১৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ   আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

মাদকবিরোধী অভিযানে গত ১০০ দিনে মোট ৩০টি মামলা রুজু করা হয়েছে। এসব অভিযানে ১ কেজি ১৫৫ গ্রাম গাঁজা, ৪৬ গ্রাম হেরোইন, ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭৪১ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়। মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এই ধারাবাহিক অভিযান এখনো অব্যাহত রয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষায় ওয়ারেন্ট তামিল কার্যক্রমেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ সময়ে ৬৯টি জিআর নরমাল ওয়ারেন্ট, ১৭৭টি সিআর নরমাল ওয়ারেন্ট, ৯টি জিআর সাজা ওয়ারেন্ট এবং ৪১টি সিআর সাজা ওয়ারেন্ট তামিল করা হয়েছে।

পাশাপাশি বিভিন্ন মামলার ১৩৪ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
পুলিশের অভিযানে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অপরাধ দমনের পাশাপাশি থানার পরিবেশ উন্নয়নেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। থানা প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি প্রায় ১০০টি ফলজ, বনজ, ঔষধি ও ফুলের গাছ রোপণ করে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

আরও পড়ুনঃ   কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে রাবিতে প্রতীকী অনশন

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, বাগমারার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাগমারা থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, জুয়া, চুরি, ছিনতাই, মানবপাচারসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ বাগমারা গড়ে তুলতে পুলিশের এ ধরনের অভিযান ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্যাটরিনাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ নেটিজেনদের

এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

জয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তি

১১

ভিয়েতনামে ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

১২

হরমুজে সৌদি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

১৩

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

১৪

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

১৫

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

১৬

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

১৭

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

১৮

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

১৯

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

২০

Design & Developed by: BD IT HOST