৯ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম।

জহিরুল ইসলাম, ফরিদপুর : ‘জলবায়ু পরিবর্তনঃ আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’-এই প্রতিপাদ্যে ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

দিবসটি উপলক্ষে ৯ জুলাই বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন এর সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাঈদ আনোয়ার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, ডেপুটি সিভিল সার্জন শাহ মো. বদরুদ্দোজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামান, সাংবাদিক পান্না বালা, সঞ্জীব দাস, এস এম মনিরুজ্জামান, ফরিদপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুর রউফ মিয়া, পরিচর্যা হাসপাতালের পরিচালক আনিসুর রহমান, ব্লাস্ট নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, এফডিএর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ   হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

​সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। তারা ব্যাপক হারে বৃক্ষরোপণ, নদী-খাল ও জীববৈচিত্র্য সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

আরও পড়ুনঃ   রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

​অনুষ্ঠানে পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST