৭ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

নাটোরে আন্তঃজেলা চোরচক্রের ছয় সদস্য গ্রেপ্তার

আন্তঃজেলা চোরচক্রের ছয় সদস্য।

নাটোর প্রতিনিধি : নাটোরে পৃথক দুটি চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চুরি হওয়া একটি মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোভ্যান উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাসান আলী (২৬), স্বাধীন প্রামানিক (২৭), হেলাল সরদার (৪৬), নাঈম ইসলাম (২৮), স্বপন বাবু (২৮) ও আরিফুল ইসলাম (৩২)। তাদের বাড়ি নাটোর সদর, সিংড়া ও গুরুদাসপুর উপজেলায়।

পুলিশ সুপার জানান, গত ৩০ জুন বিকেলে নাটোর সদর উপজেলার গাওপাড়া ঢালান এলাকার ‘সোহেল মোটরস’ শোরুমে এক ব্যক্তি ক্রেতা সেজে ট্রায়াল দেওয়ার কথা বলে একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ১ জুলাই নাটোর থানায় মামলা হলে তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আরিফুল ইসলামকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে দিঘাপতিয়া ইউনিয়নের মদনহাট এলাকার একটি বাঁশঝাড় থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

অপরদিকে, গত ১৯ জুন সন্ধ্যায় গাওপাড়া ঢালান বাজারের সড়কের পাশ থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান চুরি হয়। এ ঘটনায় ৫ জুলাই নাটোর থানায় মামলা দায়েরের পর ডিবি পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকায় অভিযান চালিয়ে স্বাধীন প্রামানিক ও হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিংড়া উপজেলার চামারী সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে হেলাল সরদার ও নাঈম ইসলামকে আটক করা হয়।

আরও পড়ুনঃ   নাটোরে বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চুরি হওয়া অটোভ্যানটি স্বপন বাবু কিনেছিলেন। পরে সিংড়া উপজেলার কালিকাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার এবং তার বাড়ির সামনে থেকে অটোভ্যানটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে যানবাহন চুরি ও কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. ইফতেখার আলম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST