২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার চক জামিরা গ্রামে সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গ্রামীণ নারীদের সচেতনতা বৃদ্ধি, সরকারের উন্নয়নমূলক উদ্যোগ এবং বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা হয়।

রাজশাহী জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। সহকারী পরিচালক আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্য মোসা. মনজুরা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. তৌহিদুজ্জামান বলেন, বর্তমান সরকার তার নির্বাচনি ইশতাহার বাস্তবায়নে অনেকটা পথ এগিয়ে গেছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ঢাকায় নারীদের জন্য আলাদা বাস সার্ভিস, পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ এবং কৃষি ঋণ মওকুফের মতো বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে অনেকদূর এগিয়েছে।

আরও পড়ুনঃ   কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

তিনি বলেন, অল্প দিনের মধ্যেই প্রতিটি গ্রামে ফ্যামিলি কার্ডের জন্য সমাজসেবা অফিসের মাধ্যমে জরিপ পরিচালনা করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা পেতে সুবিধাভোগীদের নগদ, বিকাশ, উপায় অথবা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।

মোবাইল আর্থিক সেবা ও ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মোবাইল আর্থিক সেবায় নানা ধরনের প্রতারণা হচ্ছে। কোনো অবস্থাতেই পাসওয়ার্ড বা ওটিপি কারও সঙ্গে শেয়ার করা যাবে না। প্রতারক চক্র বিভিন্ন কৌশলে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবার ক্ষেত্রেও মানুষ প্রতারণার শিকার হচ্ছে।

এ সময় তিনি বিকাশের তথাকথিত ‘ওয়েলকাম পার্টি’, ‘ইমো পার্টি’, ‘জিনের বাদশা’, ‘বিদেশের টিকিট পার্টি’, ‘অনলাইন ইনভেস্টমেন্ট’, উপবৃত্তি ও বয়স্ক ভাতার টাকা জালিয়াতি, সরকারি নম্বর ক্লোন, ভিডিয়ো ব্ল্যাকমেইলিং, হুন্ডি, ক্রিপ্টোকারেন্সি, চাকরির প্রলোভন ও ব্যাংক কার্ড জালিয়াতিসহ বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এসব প্রতারণা থেকে সতর্ক থাকতে তিনি নারীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ   সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সভাপতির বক্তব্যে নাফেয়ালা নাসরিন বলেন, বর্তমান সময়ে দুটি বড়ো সমস্যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে— ছেলেদের ক্ষেত্রে মাদক এবং মেয়েদের ক্ষেত্রে বাল্যবিবাহ। বাল্যবিবাহ একটি সন্তানের ভবিষ্যৎ গড়ার পথ রুদ্ধ করে দেয়। অন্যদিকে মাদক কেড়ে নিচ্ছে সন্তানদের জীবন।

তিনি উপস্থিত মায়েদের নিজ নিজ সন্তানকে বাল্যবিবাহ থেকে বিরত রাখা এবং সন্তান যেন মাদকাসক্ত না হয়, সেদিকে কঠোর নজর রাখার আহ্বান জানান।

সমাবেশে সরকারের নির্বাচনি ইশতাহার বাস্তবায়নের অগ্রগতি ছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং উত্তম চর্চা নিয়ে আলোচনা করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST