১১ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দা

মুক্তার হোসেন, গোদাগাড়ী : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার হয়ে শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলেছে। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের চান্দলাই গ্রামের স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশি নাগরিক। তার নাম ষষ্টি চন্দ্র বর্মন।

প্রায় ২৪ ঘণ্টা নো-ম্যানস ল্যান্ডে অবরুদ্ধ থাকার পর বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে থেকে তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে তিনি জামালপুরের বকশীগঞ্জ থানা হেফাজতে রয়েছেন।

ভিডিও দেখে পরিচয় শনাক্ত:
সীমান্তে আটকে থাকার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বৃদ্ধের একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি রাজশাহীতে তার পরিবারের সদস্যদের নজরে আসলে তারা তাৎক্ষণিকভাবে বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে বিজিবি তার জাতীয় পরিচয়পত্র ও পারিবারিক তথ্য যাচাই-বাছাই করে নাগরিকত্ব নিশ্চিত করে উদ্ধার।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীর ময়া নৌবন্দর চালু হলেও বছর না ঘুরতেই অচল

ষষ্টি চন্দ্র বর্মনের ছোট ভাই ভবানী বর্মন এবং বড় মেয়ের জামাই গৌড় বর্মন জানান, ষষ্টি চন্দ্র কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। সংসারে সঠিক মনোযোগ না থাকায় তিনি প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং নিখোঁজ থাকতেন। খবর পেয়ে তারা ইতোমধ্যে রাজশাহী গোদাগাড়ী থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

সীমান্তে টানটান উত্তেজনা:
এর আগে কামালপুর সীমান্তে ওই বৃদ্ধকে বাংলাদেশে জোরপূর্বক পুশইন করার চেষ্টা করে বিএসএফ। এতে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্তে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা সীমান্তজুড়ে ব্যাপক আলোড়ন ও সমালোচনার জন্ম দেয়।

আরও পড়ুনঃ   আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, “বিজিবি ওই বৃদ্ধকে উদ্ধার করে থানা হেফাজতে পাঠিয়েছে। আমরা তার জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছি। তার স্বজনরা রাজশাহী গোদাগাড়ীতে থেকে ইতোমধ্যে বকশীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা থানায় এসে পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে বৃদ্ধকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST