১১ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ

বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটে নগরীর রেলগেটে পথচারী, ট্রাফিক পুলিশ ও রিকশা চালকদের হাতে ছাতা তুলে দেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে নগরীর রেলগেটে পথচারীদের জন্য স্থাপিত অস্থায়ী বিশ্রামাগার পরিদর্শন এবং পথচারী, ট্রাফিক পুলিশ ও রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর রেলগেট মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে পথচারী, ট্রাফিক পুলিশ ও রিকশাচালকদের হাতে ছাতা তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম রাজু, ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, ইউনিট লেভেল অফিসার মির্জা শামিম আহসান, রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র টেকনিক্যাল অফিসার আসমা আক্তার, জার্মান রেড ক্রসের প্রজেক্ট অফিসার তানিয়া আক্তার এবং প্রজেক্ট অফিসার আবু মো. জুবায়েরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ   ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া

আয়োজকরা জানান, চলমান তীব্র গরমে নগরবাসীর দুর্ভোগ লাঘব এবং পথচারীদের স্বস্তি দিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিট এ উদ্যোগ গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী বিশ্রামকেন্দ্র স্থাপন করা হয়েছে।

আরও পড়ুনঃ   জামদানিতে নজর কাড়লেন রুনা খান

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে নগরীর রেলগেট, সাহেববাজার জিরো পয়েন্ট ও লক্ষ্মীপুর মোড়ে বিশ্রামকেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্রে পথচারীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশুদ্ধ খাবার পানি, হাতপাখা ও ছাতা সরবরাহ করা হচ্ছে। এর মাধ্যমে প্রচণ্ড গরমে সাধারণ মানুষের কষ্ট কিছুটা লাঘবের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

২

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

৩

গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

৪

রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৫

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর দন্ড

৬

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

৭

দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

৯

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১০

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৩

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

১৪

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

১৫

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১৬

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

১৮

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১৯

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST