২১ মে ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে ১০১ জনের হাতে ফিরল হারানো মোবাইল ফোন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর সভাকক্ষে সাইবার ক্রাইম ইউনিটের উদ্ধারকৃত হারানো মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

স্টাফ রিপোর্টার : আধুনিক প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। হারানো ফোন ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় আরএমপির সদর দপ্তরের সভাকক্ষে সাইবার ক্রাইম ইউনিটের উদ্যোগে উদ্ধারকৃত মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

আরএমপি সূত্রে জানা যায়, মহানগরীর ১২টি থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করে। উদ্ধারকৃত ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী থেকেই নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ   বাঘায় প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, হারানো মোবাইল ফোন ফিরে পাওয়া যেকোনো মানুষের জন্য আনন্দের বিষয়। পুলিশ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলেই উদ্ধার হওয়া ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সেবায় সবসময় আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের আর্থিক স্বার্থ ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ   নর্থ সাউথ ইউনিভার্সিটিকে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

ফোন ফিরে পাওয়া ব্যক্তিরা আরএমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের ফলে শুধু হারানো মোবাইল ফোনই উদ্ধার হয়নি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসও আরও শক্তিশালী হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান, পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল : সিইসি

নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় বদলে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম

রাজশাহীর পবাতে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত

রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের নিয়ে চার দিনব্যাপী মেলা

রুয়েটে প্রযুক্তি ও কুলিং সিস্টেমে ন্যানোফ্লুইডের ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১০

অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব : এলজিআরডি মন্ত্রী

১১

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

১২

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

১৩

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

১৪

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

১৫

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

১৬

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

১৭

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

১৮

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

১৯

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

২০

Design & Developed by: BD IT HOST