১৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

টিভি সাংবাদিকদের নিয়ে এনআইএমসি’র স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি : ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা আজ (১৮ মে) সকালে রাজশাহীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) এ কর্মশালার আয়োজন করে।

এনআইএমসি ‘র অতিরিক্ত মহাপরিচালক সুফী জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) টুকটুক তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন এনআইএমসি‘র পরিচালক একেএম আজিজুল হক। অন্যান্যের মধ্যে রাজশাহী পিআইডি‘র উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান এবং জেলা তথ্য অফিসের পরিচালক ফরহাদ হোসেন বক্তৃতা করেন।

আরও পড়ুনঃ   টানা ৩ দিনের ছুটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান

কর্মশালায় বক্তাগণ বলেন, স্মার্ট বাংলাদেশ শুধু অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির দেশ হবে না বরং তা হবে মানবিক, অন্তর্ভূক্তিমূলক এবং সহনশীল। এক সময় ডিজিটাল বাংলাদেশ নিয়ে বিদ্রুপ করা হতো কিন্তু ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা এবং সেই ডিজিটাল বাংলাদেশের ভিত্তির উপর দাঁড়িয়ে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

বক্তাগণ আরও বলেন, স্মার্ট বাংলাদেশ আমাদের দেশে একটি নতুন ধারণা। আমরা নতুন কিছু সহজে গ্রহণ করতে চাই না। সরকারি-বেসরকারি অনেকগুলো আনলাইন সেবা চালু হলেও অনেকেই নিজে নিজে সেগুলো ব্যবহার করতে এখনো সক্ষম নয়। অন্যের সহযোগিতার প্রয়োজন হয়। আমাদের প্রচেষ্টা হবে, সকলে যেন এগুলো নিজে নিজে ব্যবহার করতে পারে।
ই-নামজারি, অনলাইনে খাজনা প্রদান, ই-পাসপোর্ট, অনলাইনে ট্যাক্স প্রদান প্রভৃতি সেবার সুবিধা সাংবাদিকরা বেশি জানে মন্তব্য করে বক্তাগণ বলেন, সরকারি দপ্তরগুলোর স্মার্ট বাংলাদেশ গড়ার কর্ম প্রচেষ্টার সাথে মিডিয়াকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে স্মার্ট বাংলাদেশ অর্জন সহজ হবে।

আরও পড়ুনঃ   কোহলিদের রোড-শো তে ১১ মৃত্যু, যা বললেন গম্ভীর

কর্মশালায় সাংবাদিকদের পক্ষ থেকে তাঁদের জন্য সম্মানজনক বেতন-ভাতা নিশ্চিত করা, স্মার্ট বাংলাদেশের টার্গেটগুলোর বর্তমান অবস্থা প্রকাশ, ই-সেবাগুলো আরো দ্রুততর করাসহ বিভিন্ন সুপারিশ করা হয়।
রাজশাহীতে কর্মরত টিভি সাংবাদিকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST