২৫ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সংবাদ বিজ্ঞপ্তি : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বাণীতে তিনি বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগরবাসীসহ দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

বাণীতে রাসিক প্রশাসক আরো বলেন, ১৯৭১ সালের এই ঐতিহাসিক দিনে বাঙালি জাতি দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রায় অবতীর্ণ হয়। মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন, যা স্বাধীনতাকামী বাঙালি জাতিকে সংগঠিত করে এবং মুক্তিযুদ্ধের অগ্নিস্ফুলিঙ্গকে প্রজ্বলিত করে। তাঁর সেই ঐতিহাসিক ঘোষণা মুক্তিকামী জনতাকে সাহস ও প্রেরণা যুগিয়েছিল এবং স্বাধীনতা অর্জনের পথে জাতিকে ঐক্যবদ্ধ করেছিল।

আরও পড়ুনঃ   বাগমারার ঝিকরায় ভোটের রাজনীতিতে পালাবদল, ডা. আব্দুল বারীর নির্বাচনী গণসংযোগ

আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। একই সঙ্গে শ্রদ্ধাভরে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা-বোন এবং স্বাধীনতার সংগ্রামে অবদান রাখা সকল দেশপ্রেমিক মানুষকে। তাদের ত্যাগ ও আদর্শ আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

মহান স্বাধীনতা দিবস আমাদের নতুন করে শপথ গ্রহণের দিন। আমরা প্রত্যাশা করি, শহীদদের স্বপ্নে সমৃদ্ধ, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর ভূমিকা রাখবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সুশাসন, উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আগামীর বাংলাদেশ আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে-এই প্রত্যয় ব্যক্ত করছি।

আরও পড়ুনঃ   রাজশাহী নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

আসুন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই ঐতিহাসিক মুহুর্তে আমরা সকলেই দেশপ্রেম, ঐক্য ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাজ করি এবং নতুন প্রজন্মের জন্য একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST