১৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

দশম শ্রেণির পরীক্ষায় ‘বজরাঙ্গি ভাইজান’-এর মুন্নির চমক

অনলাইন ডেস্ক : সালমান খানের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘বজরাঙ্গি ভাইজান’ ছোট্ট শিশু মুন্নির চরিত্রে অভিনয় করে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল হারশালি মালহোত্রা। দর্শকদের কাছে মুন্নি নামে পরিচিত সেই হারশালি মালহোত্রা এখন যথেষ্ট বড় হয়েছে। এবার দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন।

বজরাঙ্গি ভাইজানের পর আর কোনো চলচ্চিত্রে দেখা না গেলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই ক্ষুদে অভিনেত্রী। প্রায়ই ভক্তদের সঙ্গে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেন। মঙ্গলবার (১৪ মে এক ভিডিও শেয়ার করে হারশালি জানান, ’জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ।আমি সিবিএসসি-র ক্লাস টেনে ৮৩ শতাংশ নম্বর পেয়েছি। আমাকে ঘৃণা করে যারা তাদেরও ধন্যবাদ।’

আরও পড়ুনঃ   হানিমুনে কোথায় গেলেন মেহজাবীন-রাজীব

হারশালির এই ভালো রেজাল্টে ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘হারশালি রক, হেটার্সরা শক’। অনেকে ট্রল করে বলেন, ‘এবার বোর্ড আছে, পড়াশোনা করো। রিল বানিয়ে পাশ করতে পারবে না। শুধু ক্লাসে যাও, আর রিল বানাও’।

আরেক ভক্ত ভিডিওয়ের নিচে লিখেছে, ‘লোকের বাজে কথায় কান দিয়ে সময় নষ্ট করবে না। তার চেয়ে রিল বানানোও অনেক ভালো।’

‘বজরাঙ্গি ভাইজান’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা হয়ে যান হারশালি মালহোত্রা। এতে তিনি পাকিস্তানি মেয়ে মুন্নির চরিত্রে অভিনয় করেছিলেন, যে কথা বলতে পারে না। তারপর সালমান খান তাকে পাকিস্তানে তার বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন।

আরও পড়ুনঃ   রাস্তাঘাটের লোকজন শিল্পী সমিতির নির্বাচন করছে : ময়ূরী

প্রায় পাঁচ হাজার মেয়ের মধ্য থেকে এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয় হারশালি মালহোত্রাকে। মুন্নির চরিত্রে হারশালি মালহোত্রা রীতিমতো অবাক করে দিয়েছেন দর্শকদের এবং ‘বজরাঙ্গি ভাইজান’ সিনেমাটি জাতীয় পুরস্কার পেয়েছিল।

 

‘বজরাঙ্গি ভাইজান’ ছাড়াও হারশালি মালহোত্রা বেশ কিছু টিভি সিরিয়ালেও কাজ করেছেন, যার মধ্যে রয়েছে ‘কবুল হ্যায়’, ‘লট আও ত্রিশা’ ও ‘যোধা আকবর’। এছাড়া অনেক বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST