২৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বলিউড ছাড়ছেন আথিয়া শেঠি

অনলাইন ডেস্ক : ক্রিকেটার কে এল রাহুলকে বিয়ের পর থেকেই বলিউড থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিলেন আথিয়া শেঠি। ২০২৩ সালে বিয়ে এবং ২০২৫ সালে মা হওয়ার পর এবার পুরোপুরি অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন তিনি। আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেঠি সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

সুনীল শেঠি জানিয়েছেন, ‘মোতিচুর চাকনাচুর’ ছবির পর আথিয়া নিজেই তাকে এসে বলিউডের প্রতি অনাগ্রহের কথা জানান। মেয়ের এই সিদ্ধান্তে তার কোনো আক্ষেপ নেই, বরং তিনি গর্বিত।

আরও পড়ুনঃ   ইউটিউব দেখে সোনা পাচারের কৌশল শেখেন অভিনেত্রী

সুনীল বলেন, ‘আমার মেয়ে জীবনের শ্রেষ্ঠ চরিত্রটি পেয়েছে। ও জীবন নামক সিনেমায় শ্রেষ্ঠ চরিত্রটা করছে— মায়ের চরিত্র। আর ছবি করতে চায় না। এক সময় অনেক পরিশ্রম করেছিল । তবে আর এ সব সহ্য হচ্ছে না। একদিন এসে আমাকে বলল নিজের মনের কথা।‘

চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পর থেকেই আথিয়া জনসম্মুখে আসতে চাইতেন না। পাপারাজ্জিদের দেখলেই তিনি দূরে সরে যেতেন। এমনকি বাড়ির সামনে পাপারাজ্জিদের অপেক্ষায় থাকলেও মেজাজ হারাতেন সুনীল-কন্যা। বোঝাই যাচ্ছে, এখন তিনি তার ব্যক্তিগত জীবন এবং মাতৃত্বকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।

আরও পড়ুনঃ   প্রাপ্ত-অপ্রাপ্তবয়স্কদের সিনেমা বোঝা যাবে যেভাবে

আথিয়া শেঠির অভিনয় জীবন বেশ সংক্ষিপ্ত। ২০১৫ সালে সালমান খানের হাত ধরে ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘মুবারাকান’ এবং ২০১৯ সালে ‘মোতিচুর চাকনাচুর’ ছবিতে অভিনয় করেন। কোনো ছবিই বাণিজ্যিকভাবে খুব একটা সফল না হলেও ‘মোতিচুর চাকনাচুর’-এ তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১

প্রথমবার আজ প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহী আসছেন তারেক রহমান : এখন শুধু অপেক্ষার পালা

২

পূজামন্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

৫

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

৬

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

৮

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

৯

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক সংক্রান্ত

১০

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

১১

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১২

ডাক বিভাগের আধুনিকায়নে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

১৩

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে অগ্রাধিকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৪

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

১৫

মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

১৬

দুর্গাপুরে ট্রাক থেকে ৭৩৭৫ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

১৭

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৯

প্রথমবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০

Design & Developed by: BD IT HOST