২০ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলা, দাবি ইরানের

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে চরম উত্তেজনার মধ্যেই এবার সরাসরি ইসরায়েলের প্রাণকেন্দ্রে আঘাত হানার দাবি করেছে ইরান। পশ্চিম জেরুজালেমে অবস্থিত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে তেহরান।

গত কয়েক দিনে শীর্ষ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তা এবং কয়েক ডজন নৌ-সেনার মৃত্যুর প্রতিশোধ হিসেবেই এই সামরিক অভিযান চালানো হয়েছে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলাটি মূলত দুটি প্রধান ঘটনার পাল্টা জবাব। চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমান হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হন।

আরও পড়ুনঃ   গণভবন জয় করেছি, সংসদও জয় করব : রাজশাহীতে নাহিদ ইসলাম

এর পাশাপাশি গত ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ভারত মহাসাগরীয় মহড়া শেষে ফেরার পথে ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’-তে টর্পেডো হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই ঘটনায় জাহাজের অন্তত ৮০ জন নৌ-সদস্য নিহত হন।

তেহরানের দাবি অনুযায়ী, তাদের অত্যাধুনিক ড্রোনগুলো পশ্চিম জেরুজালেমে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রধান কেন্দ্রটিকে লক্ষ্যবস্তু করেছে।

আরও পড়ুনঃ   ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য মন্ত্রণালয়ের আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী

বিবৃতিতে একে ‘বীরত্বপূর্ণ আত্মত্যাগের প্রতিশোধ’ হিসেবে অভিহিত করা হয়েছে। তবে এই ড্রোন হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল কিংবা সেখানে কোনো প্রাণহানি ঘটেছে কি না, সে বিষয়ে এখনো পর্যন্ত তেল আবিব বা তেহরান—কোনো পক্ষই বিস্তারিত কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST