২০ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা না করতে ট্রাম্পের নির্দেশ

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর পুনরায় হামলা চালাতে ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলার জেরে যখন জ্বালানি বাজারে অস্থিরতা তীব্র হচ্ছে, তখনই এই বার্তা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন ইরানের গ্যাস স্থাপনায় হামলা পুনরায় না চালাতে। ট্রাম্পের ভাষ্য, “আমি তাকে বলেছি, এটা করো না এবং সে আর এটা করবে না।”

আরও পড়ুনঃ   রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এর আগে ইসরায়েলের হামলায় ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র ক্ষতিগ্রস্ত হলে তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে হামলা চালায়।

এটি বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি প্রক্রিয়াজাত কেন্দ্র, যা উল্লেখযোগ্যভাবে কাতারের গ্যাস উৎপাদন ব্যাহত করেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ সৃষ্টি করেছে।

এই পরিস্থিতিতে তেলের দাম এক পর্যায়ে প্রায় ১০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়, যদিও পরে কিছুটা কমে আসে। ইউরোপীয় গ্যাসের দামও দ্রুত বাড়ছে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন করে মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি করছে।

আরও পড়ুনঃ   গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার সকাল সাড়ে ৮টা থেকে: কাতার

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এই হামলার বিষয়ে আগে থেকে অবগত ছিল না এবং বর্তমানে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত স্থল সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই জানিয়ে ট্রাম্প বলেন, আমি কোথাও সেনা পাঠাচ্ছি না।

এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো- যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও জাপান এক যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে সহযোগিতার প্রস্তুতি জানিয়েছে। তবে যুদ্ধের মধ্যে সরাসরি জড়ানোর বিষয়ে তারা এখনও অনীহা দেখাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১১

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

১২

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১৩

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

১৪

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

১৫

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

১৬

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

১৭

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

১৮

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

১৯

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST