১৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে পুলিশের সহযোগিতায় নিখোঁজ শিশু উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় ঈশ্বরদী রেল স্টেশন থেকে নিখোঁজ শিশু উদ্ধার হয়। ঐ শিশু গত ১৩ মে ২০২৪ শাহমখদুম থানার ওমরপুর এলাকা থেকে নিখোঁজ হয়।

উদ্ধারকৃত শিশু মো: রিসালাত রায়নান (১০) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার সন্তোষপুরের মো: রাশেদুল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, শিশু রিসালাত রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার সন্তোষপুরের একটি ক্যাডেট মাদ্রাসায় পড়ালেখা করত। সে প্রতিদিন ভোর ৬ টায় মাদ্রাসায় যেত। আর রাতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে নিয়ে আসত। গত ১৩ মে ২০২৪ সে তার প্রতিদিনের মত ভোর ৬ টায় বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় যায়। রাতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে আনতে গিয়ে দেখে সে মাদ্রাসায় নাই। শিক্ষকদের সঙ্গে কথা বলে জানাতে পারেন সেদিন সে মাদ্রাসায় আসলেও ক্লাস না করে চলে যায়। তখন তার বাবা আশপাশ এলাকাসহ আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তাকে কোথাও না পেয়ে শাহমখদুম থানায় একটি নিখোঁজ জিডি করেন।

আরও পড়ুনঃ   তীব্র তাপপ্রবাহে রাবি মহিলা ক্লাবের পানীয় ও বিস্কুট বিতরণ

আরএমপি’র শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নুর আলম সিদ্দিকী নিখোঁজ শিশুকে দ্রুত উদ্ধারের নির্দেশ প্রদান করেন।

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় শাহমখদুম থানা পুলিশ শিশু রিসালাতকে উদ্ধারে অভিযান শুরু করেন। শাহমখদুম থানা পুলিশ আরএমপিসহ শহরের বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনায় করে বুঝতে পারে ঐ শিশু আমচত্বর থেকে পায়ে হেঁটে রাজশাহী রেলস্টেশনের দিকে গেছে। থানা পুলিশ ঐ শিশুর বাবার সঙ্গে কথা বলে জানতে পারেন তার নানার বাড়ি নাটোর জেলার আব্দুলপুরে। পুলিশ তার নানার বাড়িতে খোঁজ করতে বলে। শিশু রিসালাতের বাবা তার নানার বাড়ি খোঁজ নিয়ে জানতে সে ওখানে যায়নি। তখন পুলিশ তার বাবাকে আব্দুলপুর রেল স্টেশনসহ তার আগের ও পরের রেল স্টেশনে খোঁজ নিতে বলেন। পুলিশের নির্দেশনা পেয়ে তার মামা গত ১৪ মে ২০২৪ রাত ৮ টায় ঈশ্বরদী রেল স্টেশনে খোঁজ নিয়ে শিশু রিসালাতকে উদ্ধার করে।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের সফরসঙ্গী জামায়াত ও এনসিপির আরও দুই নেতা

রিসালাতকে ফিরে পেয়ে তার বাবা অত্যন্ত আনন্দিত। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় ছেলেকে ফিরে পেয়ে তারা আরএমপি’র শাহমখদুম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শিশু রিসালাতের বাবা জানায়, তার ছেলে পরিবারের কাউকে কিছু না বলে তার নানার বাড়ি আব্দুলপুর যাওয়ার জন্য ক্লাস না করে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে ওঠে। কিন্তু ভুল করে আব্দুলপুরে না নেমে ঈশরদী রেলওয়ে স্টেশনে চলে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১০

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১১

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

১২

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

১৩

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

১৪

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

১৫

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

১৬

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

১৭

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

১৮

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

১৯

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

২০

Design & Developed by: BD IT HOST