৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলা নিয়ে যা বলছে বিসিবি

অনলাইন ডেস্ক : গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে বোর্ড না চাওয়ায় তা আর হয়নি। ভারত সিরিজের পর বাংলাদেশের খেলা তিনটি সিরিজেই এই অলরাউন্ডার ছিলেন দলের বাইরে। এমনকি চলমান বিপিএলেও তার খেলা হচ্ছে না। সবমিলিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ   হাসপাতালে ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

এমনিতেই লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। আর সম্প্রতি তার বোলিংয়ে নিষেধাজ্ঞা এসেছে। সবমিলিয়ে সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হবে কিনা তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ সিলেটে নির্বাচক কমিটির সঙ্গে দুই দফা আলোচনার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, ‘সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। (বোলিং অ্যাকশন) পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এটা একটু বিস্ময়কর।’

আরও পড়ুনঃ   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

গত ডিসেম্বরের শুরুতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। কিন্তু সেখানে উত্তীর্ণ হতে পারেননি। লাফবরো বিশ্ববিদ্যালয়ে দেওয়া সেই পরীক্ষায় ১৫ ডিগ্রির বেশি কনুই বাঁকানোয় নিষেধাজ্ঞায় পড়েন সাকিব।

এ নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে আবারো ভারতের একটি ল্যাবে পরীক্ষা দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তবে এটির ফলাফল এখনো প্রকাশিত হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

১

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার

২

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

৩

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৪

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

৫

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৬

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৭

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৮

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৯

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

১০

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

১১

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

১২

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১৪

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৬

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৭

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৯

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST