১৭ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক : ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানিকে ত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পর আলি লারিজানিকেই দেশটির শক্তিশালী নেতাদের মধ্যে অন্যতম মনে করা হয়। তবে তাকে হত্যার বিষয়ে ইসরায়েল যে দাবি করেছে, সেই বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

এর আগে, সোমবার এক বার্তায় ইরানের নিরাপত্তা এই প্রধান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর কাছে তেহরানের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে তার দেশ নতি স্বীকার করবে না।

আরও পড়ুনঃ   আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই : ইসি সানাউল্লাহ

লারিজানি মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য ধর্মীয় কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, হাতেগোনা কয়েকটি দেশ বাদে বাকি ইসলামি দেশগুলো ইরানের ভাষায় ‘বিশ্বাসঘাতকতামূলক আগ্রাসনের’ বিরুদ্ধে ইরানকে সমর্থন দিতে ব্যর্থ হয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, ‘‘কিছু ইসলামি দেশের সরকারের অবস্থান কি মহানবী (সা.)-এর এই বাণীর সঙ্গে সাংঘর্ষিক নয়— ‘যে ব্যক্তি কোনও মানুষকে ‘হে মুসলিমগণ!’ বলে সাহায্য চাইতে শুনল অথচ তার ডাকে সাড়া দিল না, সে মুসলিম নয়?’’

এরপর লারিজানি ওই অঞ্চলে ইরানের হামলার ন্যায্যতা তুলে ধরেন। যদিও ইরানি হামলাকে উপসাগরীয় দেশগুলো তাদের সার্বভৌমত্বের ওপর চরম আগ্রাসন বলে অভিযোগ করেছে। চলমান এই সংঘাতের মধ্যে কোনও আপস বা নিরপেক্ষ অবস্থানের সুযোগ নেই বলেও সতর্কবার্তা দেন তিনি।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ইএসডিও এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালন

মুসলিম দেশগুলোর উদ্দেশে লারিজানি প্রশ্ন করেন, ‘‘আপনারা কোন পক্ষে?’’ তিনি জোর দিয়ে বলেন, ইরান তার প্রতিবেশীদের ওপর আধিপত্য বিস্তার করতে চায় না। তিনি বলেন, ইসলামি উম্মাহর ঐক্য যদি পূর্ণ শক্তি দিয়ে বাস্তবায়িত হয়, তাহলে তা এই অঞ্চলের সকল রাষ্ট্রের নিরাপত্তা, অগ্রগতি এবং স্বাধীনতা নিশ্চিত করতে সক্ষম।

সূত্র: এএফপি, আল জাজিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST