১৫ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করল টাইগাররা।

রোববার (১৫ মার্চ) টস হেরে ব্যাটিংয়ে নেমে তানজিদ তামিমের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

২৯১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। দলীয় ১৭ রানে যখন হারিয়ে ফেলে ৩ ব্যাটারকে তখন দলের দায়িত্ব কাঁধে তুলে নেন আবদুল সামাদ।

তবে দায়িত্ব নিয়েও বেশি সময় টিকতে পারেননি সামাদ। ব্যক্তিগত ৩৪ রানে মুস্তাফিজের বলে সাজঘরে ফেরেন এই ব্যাটার। সামাদ যখন আউট হন তখন স্কোরবোর্ডে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৮২ রান।

এমন পরিস্থিতিতে বড় ব্যবধানে হারার শঙ্কায় ছিল পাকিস্তান। এই অবস্থায় ব্যাট হাতে মাঠে নামেন সালমান আলি আগা। মাঠে নেমেই মোড় ঘুড়িয়ে দেন খেলার।

ব্যাট হাতে একপাশ আগলে তুলে নেন শতক। তার শতকে ভর করে জয়ের পথে ছিল পাকিস্তান। শেষদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৮ বলে ৩৩ রান; হাতে ছিল ৩ উইকেট।

এমন চাপের মুহূর্তে বল হাতে হাজির হন টাইগার পেসার তাসকিন আহমেদ। ৪৮তম ওভারে মাত্র ৫ রান খরচে তুলে নেন শতক হাঁকানো সালমানের উইকেট। আউট হওয়ার আগে ৯৮ বলে ১০৬ রান করেন এই ডানহাতি ব্যাটার।

আরও পড়ুনঃ   স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। জয়ের জন্য প্রয়োজন ১২ বলে ২৮ রান। হাতে মাত্র ২ উইকেট। ত্রিজে ব্যাট হাতে শাহিন আফ্রিদি।

৪৯তম ওভারে বল হাতে আক্রমণে আসেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ওভারের প্রথম ৩ বলেই খরচ করে ফেলেন ১৩ রান, জমে ওঠে আবারও খেলা।

জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ৯ বলে ১৫ রান। অপর দিকে বাংলাদেশের প্রয়োজন মাত্র ২ উইকেট। এমন পরিসংখানে মুস্তাফিজ শেষ ৩ বলে মাত্র ১ রানে তুলে নেন এক উইকেট।

সিরিজের শেষ ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ১৪ রান, হাতে মাত্র ১ উইকেট। বল হাতে আক্রমণে আসেন রিশাদ হোসেন।

শেষ ওভারে বল হাতে মাত্র ২ রান খরচ করেন রিশাদ। এতে করে ১১ রানের ব্যবধানে জয় পায় বাংলাদেশ দল।

এর আগে প্রথম ইনিংসে টস হেরে ব্যাটিংয়ে নেমে মারকুটে স্বভাবে ব্যাট চালান তানজিদ তামিম। আরেক ওপেনার সাইফ হাসান দেখেশুনেই খেলতে থাকেন। দুই ওপেনারের জুটিতে শতরান পার করে টাইগাররা। দলীয় ১০৫ রানের মাথায় ব্যক্তিগত ৫৫ বলে ৩৬ রান করে শাহীন আফ্রিদির বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান।

আরও পড়ুনঃ   গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত আসা উচিত: নাহিদ ইসলাম

সাইফ ফিরলে শান্তকে নিয়ে জুটি গড়েন তামিম। দলীয় ১৫৮ রানের মাথায় গিয়ে শান্তর আউটের মধ্য দিয়ে জুটি ভাঙে তাদের।

সাইফ-শান্ত ফিরলেও একপাশ আগলে প্রথমে অর্ধশতক, তারপর ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন তামিম। দলীয় ১৯৪ রানের মাথায় ব্যক্তিগত ১০৭ বলে ১০৭ রান করে আবরার আহমেদের বলে বিদায় নেন তানজিদ তামিম।

তানজিদ তামিম আউট হলে কমে যায় টাইগারদের রানের চাকা। একটা সময় মনে হয়েছিল ৩৩০-এ পৌঁছে যাবে বাংলাদেশ পুঁজি। তবে তা আর হয়নি। শেষদিকে তাওহীদ হৃদয়ের ৪৪ বলে ৪৮ রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রানের সংগ্রহ পায় টাইগাররা।

ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ৫৫ বলে ৩৬ রান করেন সাইফ হাসান, ১০৭ বলে ১০৭ রান করেন তানজিদ হাসান তামিম, ৩৪ বলে ২৭ রান করেন নাজমুল হোসেন শান্ত এবং ৪৪ বলে ৪৮ রান করেন হৃদয়।

বল হাতে পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নেন হারিস রউফ, এবং ১টি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST