১১ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন এমপি, খেলেন সাধারণ রোগীদের খাবার

সংসদ সদস্য এনামুল হকের হাসপাতালের বেডে খাবার খাওয়ার ছবি।

নওগাঁ প্রতিনিধি : সরকারি হাসপাতালের সাধারণ রোগীদের জন্য বরাদ্দ খাবার খেয়ে প্রশংসায় ভাসছেন নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের সংসদ সদস্য (এমপি) এনামুল হক। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি অন্য রোগীদের মতোই হাসপাতালের খাবার গ্রহণ করেন। এছাড়াও পূর্ব ঘোষণা ছাড়ায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। তার এই আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

গত সোমবার (৯ মার্চ) সকালে গ্যাস্ট্রিক ও হাইপার টেনশনজনিত সমস্যায় নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি। সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ায় সাধারণ রোগীরাও প্রশাংসা করছেন তার।

ধামইরহাটের রাঙ্গামাটি এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রফিকুল ইসলাম বলেন, দুই দিন ধরে হাসপাতালে ভর্তি আছি। হঠাৎ করে দেখি এমপি সাহেব হাসপাতাল এসেছেন। আমরা মনে করেছিলাম তিনি হয়তো পরিদর্শনের জন্য এসেছেন। পরে জানতে পারি তিনি অসুস্থ, হাসপাতালে ভর্তির জন্য এসেছেন। আগে কখনো কোনো এমপিকে এভাবে হাসপাতালে চিকিৎসা নিতে দেখিনি। এমপি সাহেব অনেক সহজ সরল মানুষ। আমরা তার সুস্থতা কামনা করছি।

আরও পড়ুনঃ   ধানের শীষের পক্ষে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও শ্রমিক সংগঠনের গণসংযোগ 

সংসদ সদস্য এনামুল হকের হাসপাতালের বেডে খাবার খাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে তাসলিমা পারভীন নামে এক সংবাদকর্মী লিখেন, ইনি ইঞ্জিনিয়ার এনামুল হক। নওগাঁ-২ আসনের নির্বাচিত এমপি। হঠাৎ শারিরীক অসুস্থতায় তিনি দেশের নামকরা হাসপাতাল কিংবা বেসরকারি নামি-দামি হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ছুটে যাননি। থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। ভরসা করেছেন সেখানকার চিকিৎসা ব্যবস্থার ওপর। সাধারণ রোগীদের বেডে থেকেছেন। খেয়েছেন রোগীদের জন্য সরবরাহ করা সাধারণ খাবার। বিষয়টা অসাধারণ।

তিনি আরও লেখেন, দেশের মন্ত্রী-এমপিরা অসুস্থ হলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেবেন। তাদের ছেলে-মেয়েরা স্থানীয় সরকারি স্কুল-কলেজে পড়াশোনা করবে। দেশের আর ১০ জন সাধারণ মানুষের মতো জীবনযাপন করবেন। এমন চিত্র আমরা সারা দেশে দেখতে চাই।

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিষ কুমার সরকার বলেন, গত সোমবার সকালে এমপি মহোদয় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালের জরুরি বিভাগে আসেন। উনি গ্যাস্ট্রিক ও হাইপার টেনশনজনিত সমস্যায় ভুগছিলেন। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তিনি হাসপাতালে ভর্তি হন। ওই দিন দুপুর পর্যন্ত তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। এ সময় তিনি হাসপাতালে রোগীদের জন্য সরবরাহ করা খাবারও খান। হাসপাতাল থেকে চলে যাওয়ার পর তিনি আমাদের সেবার প্রশংসা করেছেন। উনি আমাদের ওপর আস্থা রেখেছেন এটাই বড় বিষয়। এ ধরনের লোকজন সরকারি হাসপাতালে চিকিৎসা নিলে সাধারণ মানুষ সরকারি হাসপাতালের প্রতি আস্থা পাবে।

আরও পড়ুনঃ   হাত-পা বাঁধা গলা কাটা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

হাসপাতালে চিকিৎসা নেওয়ার বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য এনামুল হক বলেন, আমি চাইলে পার্শ্ববর্তী জয়পুরহাট কিংবা নওগাঁয় কোনো বড় হাসপাতাল কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে পারতাম। কিন্তু আমার এলাকার মানুষ সার্বক্ষণিক যেখানে চিকিৎসা নেয় সেখানেই চিকিৎসা নিতে চেয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর এখন আমি অনেকটাই সুস্থ। আমার বিশ্বাস, সীমিত সক্ষমতা নিয়েও হাসপতালের চিকিৎসক ও অন্যান্য স্টাফরা আন্তরিক হলে ভালো সেবা দেওয়া সম্ভব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১১

শুভ জন্মাষ্টমী আজ

১২

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৩

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৪

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৫

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৬

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৭

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

১৮

র‌্যাবের পরিবর্তে এসআরবি গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন

১৯

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST