১৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় বিশ্ব মা দিবস পালিত

মোহাঃ আসলাম আলী,স্টাফ রিপোর্টার,বাঘা : রাজশাহীর বাঘায় বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। রবিবার (১২ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
সকাল-১১ টায় র‌্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম এর প্রতিনিধি হিসাবে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতার জনি। এই সভায় বিশ্ব মা দিবস সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার।
এ সময় বক্তব্য রাখেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম,বাঘা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সোয়েব খান,পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলী, ব্রাক কর্মকর্তা মমিনুল ইসলাম,শিক্ষার্থী আসমানী খাতুন প্রমুখ। দিবসটিতে বক্তারা যাদের মা’বেঁচে আছে তারা প্রতিদিন মা’ দিবস পালন করার পরামর্শ দিয়ে বলেন,মা দিবসের সূচনা হয়েছিল প্রাচীন গ্রীসে। মা-পৃথিবীর মধুরতম একটি ডাক। ছোট্ট এ শব্দের মাঝে লুকিয়ে আছে গভীর স্নেহ,মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব থেকে আনন্দ- বেদনা-ভয় কিংবা উদ্দীপনা-প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামক মমতাময়ী নারীর আঁচল। মা যত গরিব-কিংবা ধনী হোকনা কেন,তাঁকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। কারণ দুনিয়াতে ছেলে- সন্তানের সবচেয়ে বেশী হক বা অধিকার হলো মায়ের। তাই পৃথীবির সকল মাকে জানায় হাজারও সালাম। যাদের মা বেঁচে আছেন তারা প্রতিদিন মা দিবস পালন করুন। সভায় বিভিন্ন শ্রেনী পেশার অর্ধশতাধিক শতাধিক মা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন
বাঘা উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা মুনসুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১০

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১১

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১২

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৩

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৪

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৫

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৬

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৭

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৮

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৯

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST