১ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীর নদী-বিল রক্ষায় রাষ্ট্রীয় হস্তক্ষেপ দাবি

রাজশাহী রিসোর্স সেন্টারের সেমিনার কক্ষে এ আয়োজন করে গ্রীন কোয়ালিশন, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও বারসিক।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পদ্মা নদী থেকে উৎসারিত নবগঙ্গা ও বারাহী নদীর দখল-দূষণ বন্ধ এবং পুনঃখননের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। রোববার সকালে বারসিক রাজশাহী রিসোর্স সেন্টারের সেমিনার কক্ষে এ আয়োজন করে গ্রীন কোয়ালিশন, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও বারসিক।

সংবাদ সম্মেলনে গ্রীন কোয়ালিশনের রাজশাহী জেলার আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, পবা উপজেলার আহ্বায়ক রহিমা খাতুন, বারসিকের বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান আতিক বক্তব্য দেন।

বক্তারা বলেন, নগরের অনিয়ন্ত্রিত কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার ফলে স্বরমঙ্গলা, বারাহী, নবগঙ্গা ও বারনই নদী মারাত্মক দূষণের শিকার হচ্ছে। বিভিন্ন ড্রেন দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ বিষাক্ত বর্জ্য এসব নদীতে গিয়ে পড়ায় পানি কালচে ও দুর্গন্ধযুক্ত হয়ে উঠেছে, তলদেশ ভরাট হয়ে প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং মাছসহ জলজ প্রাণীর সংখ্যা কমে গেছে। এতে স্থানীয় জেলে ও কৃষকেরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার জব্দ

তারা জানান, দূষিত পানি নিম্নাঞ্চলে জমে সাপমারা, বকমারি, ভূগরোইল, পাইকরের, বড়বাড়িয়া ও কর্ণাহার বিলের পরিবেশ বিপর্যস্ত করছে। কৃষিজমিতে দূষিত পানি প্রবেশ করায় মাটির গুণগত মান নষ্ট হচ্ছে এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। নিম্নপ্রবাহে চলন বিল পর্যন্ত দূষণ পৌঁছানোর আশঙ্কা।

আরও পড়ুনঃ   পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী মিলন

সংগঠনগুলোর দাবি, অবিলম্বে নদীগুলো দখল-দূষণমুক্ত করতে হবে, আধুনিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন ও শিল্প-হাসপাতালে বাধ্যতামূলক ইটিপি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দূষণের উৎস শনাক্তে স্বাধীন তদন্ত কমিটি গঠন, নদী-বিলের পানি ও মাটির মান পরীক্ষা করে ফল প্রকাশ এবং সমন্বিত পুনরুদ্ধার মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঠিক তথ্যের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব : রাজশাহী বিভাগীয় কমিশনার

১

রাজশাহীর ডিসি অফিসের পাশেই মাদকের আখড়া

২

রাসিক প্রশাসকের সঙ্গে জাহানারা শামসুদ্দিন এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৩

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে অংশ নিচ্ছে রুয়েট

৪

নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের ফুলেল শুভেচ্ছা

৫

বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

৬

বাগমারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৭

পুঠিয়ায় সমবায় সমিতির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

৮

নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

৯

গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১০

অটোরিকশাচালক হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী, ৪ মাদকসেবী গ্রেপ্তার

১২

রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরামের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

তথ্য ও পরিসংখ্যান একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ : অর্থমন্ত্রী

১৬

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৭

৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা

১৮

রাজশাহীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৯

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST