২৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রী অমিতের স্পষ্ট বার্তা যশোরে, কী বললেন তিনি

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনির হোসেন, যশোর প্রতিনিধি : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও পুলিশ বিভাগের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মোহাম্মদ আশেক হাসান-এর সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রকৃত সুফল জনগণের কাছে পৌঁছাতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একটি সমৃদ্ধ যশোর গড়ে তুলতে প্রশাসন ও পুলিশ বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করা অপরিহার্য।

আরও পড়ুনঃ   আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ : তারেক রহমান

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা হওয়ায় যশোরে মাদকের বিস্তার রোধে নির্দিষ্ট রুট চিহ্নিত করে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা যাতে কোনো রাজনৈতিক, সামাজিক বা প্রশাসনিক পৃষ্ঠপোষকতা না পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। নীতির কথা বলে আড়ালে অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে তালিকা প্রণয়ন এবং তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথাও তিনি উল্লেখ করেন। সভায় সৈয়দ রফিকুল ইসলাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা জানান।

আরও পড়ুনঃ   বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধন ১ ঘন্টা আমদানি, রফতানি বন্ধ

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ রফিকুল হাসানসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় যশোরের চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনসাধারণের জন্য স্বস্তিদায়ক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএল নিয়ে নতুন পরিকল্পনা ভারতীয় বোর্ডের

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার

আমরা অবৈধ পুশইন ও পুশব্যাকের বিপক্ষে : স্বরাষ্ট্রমন্ত্রী

তানোর উপজেলা কৃষি কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবা পেতে ভোগান্তি

গোদাগাড়ীতে এমপি মুজিবুর রহমানের উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

১১

‘সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধনে ভারত-বাংলাদেশ’ : যোগ দিবসে ভারতীয় সহকারী হাইকমিশনার

১২

রাজশাহীতে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

১৩

বিশ্বকে এল নিনোর জন্য প্রস্তুত হতে বলল জাতিসংঘ, অবস্থা খারাপের শঙ্কা

১৪

এলপি গ্যাসের দাম কমেছে

১৫

এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

১৬

নগরীতে পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর সন্ত্রাসী হামলা, ঢাকায় স্থানান্তর

১৭

২০০ কোটির অর্থপাচার মামলায় ফেঁসে যাচ্ছেন জ্যাকুলিন!

১৮

সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

১৯

মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত গ্রামে বড় বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৪৬

২০

Design & Developed by: BD IT HOST