২৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

মানুষের প্রতি জুলুম অত্যাচার চাঁদাবাজি করতে দেয়া হবে না- এমপি আবু সাঈদ চাঁদ

বাঘা উপজেলা অডিটোরিয়ামে উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেছেন, দেশ শেষ হয়ে গেছে। দেশে আর কিছু নেই। এখন আছে ভৌগলিক অবস্থান আর একটি পতাকা। দেশকে অর্থনৈতিকভাবে সচল এবং উন্নয়ন করা করতে হলে আর মানুষের প্রতি জুলুম অত্যাচার চাঁদাবাজি করতে দেওয়া হবে না।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বাঘা উপজেলা অডিটোরিয়ামে উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, সরকারি প্রকল্পের বরাদ্দ নিয়ে কাজ না করে তিনটি বাঁশ ফেলে রাখার মত কোন কাজ যেন না হয়। উপজেলা বিভিন্ন সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ তুলে বলেন, উন্নয়নমূলক সকল কাজ ভালো হতে হবে। বিগত বছরের মত উন্নয়ন নয়-ছয় করে টাকা তুলে নিবেন, এখন থেকে এসব চিন্তা মাথায় থেকে নামিয়ে ফেলতে হবে।

তিনি বলেন, আমরা ক্ষনিকের জনপ্রতিনিধি। দেশ পরিচালনা করবেন আপনারা। সকল উন্নয়ন কাজ হবে আপনারদের মাধ্যমে। প্রধানমন্ত্রী সরকার ফ্যামেলী কার্ড বিষয়ে ঘোষনা দিয়েছেন। এটা ধারাবাহিকতা এবং শৃঙ্খলার ভিত্তিতে হবে। তবে কেউ শৃঙ্খলার বাইরে আবদার করলে সেটি হবে না। যদি কেউ হ্যাডাম দেখায় সাথে সাথে জানাবেন। দীর্ঘ সময় ইউপি ও উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি। কোন দপ্তর কি কাজ হয়, সব জানা আছে। দপ্তরের কোন সমস্যা থাকলে জানাবেন, সমাধান করার চেষ্টা করব।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার জব্দ

দেশের দায়িত্বভার গ্রহন করে তারেক রহমান পরিবর্তনের জন্য ৬ মাস সময় নিয়েছেন। এ সময়ের মধ্যে সকল দপ্তরে অনিয়ম দূর্নীতিরোধ করে দেশকে একটা পরিচ্ছন্নতার মধ্যে আনতে হবে। হিন্দু, বৈদ্ধ, খ্রিষ্টান সবার দিকে নজর রাখবেন। কেউ যেন তাদের জমি দখল, মন্দির ভাংচুর করতে না পারে।

একটি গোষ্টি দেশে অস্থিরতা করার চেষ্টা করছে। তারা যেন সফল না হতে পারে সে বিষয়ে সকলকে নজর রাখতে হবে। আমার নির্বাচনী এলাকায় মাদক, ইমু বিকাশ প্রতারক, দলিল লেখক সমিতির নামে সাব রেজিস্টারি অফিসসহ সকল সেক্টরে চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকান্ড চলতে দেওয়া হবে না। সে যেই হোক না কেন, তাকে আইনের আওতায় যেতে হবে। ইতিমধ্যে কয়েকজন অন্যায়কারিকে আইনের আওতায় নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   বেনাপোল বাজারে মৌসুমের আগেই তরমুজ : প্রতি কেজি ৯০ টাকা

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। উপজেলা সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা খোন্দকার মাসুদ রানা , বাঘা থানার ওসি সেরাজুল হক, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা।

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা এজাজুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার, চারঘাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির আহবায়ক কমিপির সদস্য মুকলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান, জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার, যুবদল নেতা সালে আহাম্মেদ সালাম, শফিকুল ইসলাম শফি প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST