১৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে অবৈধ মাটি খনন রোধে কঠোর অভিযান, ৫টি ভেকু মেশিন নিষ্ক্রিয়

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে মাটি খনন ও বিক্রয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুর্গাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। এদিন দুইটি পৃথক অভিযানে উপজেলার ৭ নম্বর জয়নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পারিলা গ্রাম এবং ১ নম্বর ওয়ার্ডের আনুলিয়ার বিল এলাকায় অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ   তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমির মূল্যবান টপসয়েল কেটে বিক্রির অভিযোগে এসব এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে অবৈধ কাজে ব্যবহৃত পাঁচটি ভেকু মেশিন নিষ্ক্রিয় করা হয়।

এ সময় সাক্ষীদের বক্তব্য গ্রহণ শেষে নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি, যেসব জমির মালিক ফসল না থাকা বা জমিতে পানি জমে থাকার কারণে পুকুর খনন বা পুরাতন পুকুর সংস্কারের দাবি জানিয়েছেন, তাদের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত আবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ 

প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটা ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST