১৬ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সাংবাদিক কামাল মালিক মারা গেছেন

ছবি- নিহত সাংবাদিক কামাল মালিক।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর সিনিয়র সাংবাদিক কামাল মালিক (৫৫) ইন্তেকাল করেছেন। সোমবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগরীর হড়গ্রাম এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপ সম্পাদক হিসেবে তিনি কর্মরত ছিলেন।

গত ৩০ জানুয়ারি নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম এলাকার ভাড়া বাসা থেকে কামাল মালিক ও তার স্ত্রী রওশন আরাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর রওশন আরাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ১৭ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে নাটোরে জেলা তথ্য অফিসের মতবিনিময় সভা

ডা. শংকর জানান, ৩০ জানুয়ারি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর থেকে সেখানেই কামাল মালিকের চিকিৎসা চলছিলো। এর মধ্যে কয়েকদিন আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে তিনি মারা যান। যেহেতু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

কামাল মালিকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার দুপুরে নগরীর মহিষবাথান কবরস্থানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হতে পারে। পরে সেখানেই দাফন সম্পন্ন হবে।

এদিকে কামাল মাল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক রাজশাহী সংবাদ পরিবার। দৈনিক রাজশাহী সংবাদের প্রকাশক ও সম্পাদক আহসান হাবীব অপু এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

২

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৩

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৪

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৫

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৬

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৭

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৯

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১০

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৩

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৪

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৭

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৮

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৯

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২০

Design & Developed by: BD IT HOST