১৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভারত পাকিস্তানের কাছে হারলে শেষ আটের সমীকরণ কী হবে?

অনলাইন ডেস্ক : কয়েক দিনের আলোচনার পর ভারতের বিপক্ষে প্রাথমিকভাবে বিশ্বকাপ ম্যাচ বয়কট করা পাকিস্তান সিদ্ধান্ত পাল্টেছে। আগামী রোববার নির্ধারিত সূচি অনুযায়ী হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচ। বেশ কিছু দিন ধরে অনিশ্চয়তার পর দুই দল কলম্বোতে মুখোমুখি হচ্ছে।

‘এ’ গ্রুপে দুই দলই জয়ের ধারায় আছে। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ভারত টেবিলের শীর্ষে। নেট রান রেটেও (৩.০৫০) তারা বেশ বড় ব্যবধানে এগিয়ে। যুক্তরাষ্ট্রকে ৯৩ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ভারত। তারপর দিল্লিতে ৯৩ রানে নামিবিয়াকে উড়িয়ে দিয়েছে তারা।

অন্যদিকে, পাকিস্তান টেবিলের দ্বিতীয় স্থানে। তারাও দুই ম্যাচ থেকে পেয়েছে চার পয়েন্ট। নেট রান রেট ০.৯৩২। নেদারল্যান্ডসকে তিন উইকেটে হারানোর পর আমেরিকার বিরুদ্ধে তাদের জয় ৩২ রানে।

আরও পড়ুনঃ   ইরানে জিমে বোমা হামলায় ২০ নারী ভলিবল খেলোয়াড় নিহত

দুই দলই অপরাজিত থাকলেও সুপার এইটের জন্য আসন্ন ম্যাচটি জিততেই হবে, তা নয়। তবে ম্যাচটি গুরুত্বপূর্ণ হতে পারে গ্রুপের শীর্ষে থাকার ক্ষেত্রে। গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সুপার এইটে। ভারত যদি পাকিস্তানের কাছে হারে, তবুও তিন ম্যাচে পয়েন্ট থাকবে চার। একই গ্রুপের অন্য খেলায় নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে হারালে তারা সমান পয়েন্ট অর্জন করবে। অবশ্য নেট রান রেটে ডাচদের ওপরেই থাকবে ভারত। তখন শেষ ম্যাচে এই দুই দলের খেলা হবে খুব গুরুত্বপূর্ণ, যাকে বলে বাঁচা মরার লড়াই। সেই ম্যাচ জিতলে ভারত মোট ৬ পয়েন্ট পাবে এবং পাকিস্তানের সঙ্গে পরের পর্ব নিশ্চিত করতে পারবে। কিন্তু ডাচদের কাছে ম্যাচটি হারলে ছিটকে যেতে পারে ভারত। আর ভারতের বিপক্ষে জিতলে পাকিস্তান সুপার এইটে এক পা দিয়ে রাখবে, নামিবিয়ার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে ৬ পয়েন্ট হবে তাদের।

আরও পড়ুনঃ   বাগমারায় কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান

ইতিহাস বলে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ওপর ছড়ি ঘুরিয়েছে ভারত। আগের আটবারের দেখায় ভারত জিতেছে সাতটি, পাকিস্তান পেরেছে এক ম্যাচ জিততে। সেই একমাত্র জয় এসেছে ২০২১ সালের দুবাইয়ের মঞ্চে, ১০ উইকেটে ভারতকে হারায় তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

১

পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ ও মতবিনিময়

২

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

৩

রামগতিতে সংযোগ সড়ক ভেঙে বিচ্ছিন্ন জনপদ

৪

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

৫

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

৬

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৭

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৮

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৯

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

১২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST