৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

শার্শায় ধানের শীষের ব্যানারে আগুন

মনির হোসেন, যশোর প্রতিনিধি : যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী পোস্টার ও ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দূর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার গভীর রাতে উপজেলার লক্ষণপুর ও শিকারপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় উত্তেজনা বাড়ছে। বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী পোস্টার ও ব্যানারে রাতের অন্ধকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এমন অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা।

জানা যায়, রোববার সকালে স্থানীয়রা বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া পোস্টার ও ব্যানার দেখতে পেয়ে বিএনপির নেতাকর্মীদের খবর দেন। পরে নেতাকর্মীরা ঘটনাঘটনাস্থলে পরিদর্শন করেন। পাশাপাশি পুলিশ ও ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এলাকার নেতাকর্মীরা দ্রত তদন্ত করে অপরাধীদের আটক ও দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ   ১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন লিটন বলেন, রোববার গভীর রাতে এ ইউনিয়নে একটি অনাঙ্খিত ঘটনা ঘটেছে। আমাদের ধানের প্রার্থী নুরুজামান লিটন ভাইয়ের ৬টি ব্যানার রাতের আধারে কে বা কারা আগুনে পুড়িয়ে দিয়েছে। পরিকল্পিত ভাবে এ ইউনিয়নে অশান্ত করার জন্য, দাঙ্গা বাধানোর জন্য এ কাজ করেছে। এ ব‍্যাপারে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাবি উপ-উপাচার্যসহ কর্মকর্তা কর্মচারীদের লাঞ্চিতের ঘটনায় রাজশাহী মহানগরী জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

এ বিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি শিকারপুর বাজারে ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটনের ব্যানার পুড়িয়ে ফেলেছে। বিষষয়টি থানাকে জানানো হয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্তলে পরিদর্শন করেছেন। বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। সুনির্দিস্ট কারোর ব্যাপারে অভিযোগ পায়নি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

২

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৩

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৪

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৫

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৬

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৭

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৮

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১০

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১১

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১২

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৬

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৭

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৮

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৯

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST