৪ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুর আর্মি ক্যাম্পে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তিন বাহিনীর প্রধানদের মতবিনিময় সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অনলাইন ডেস্ক : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অতীতে এত বিপুল সংখ্যক সামরিক সদস্য নির্বাচনে মোতায়েন হয়নি। আমরা একটা সুন্দর নির্বাচন করার জন্য সক্ষম। নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুর আর্মি ক্যাম্পে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তিন বাহিনীর প্রধানদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১ লাখের ওপর সেনাবাহিনীর সদস্য, বিমান বাহিনীর ৩ হাজার ৭৩০ জন সদস্য এবং নৌবাহিনীর ৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশ, আনসার (৬ লাখ), র‍্যাব, বিজিবি এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলে কাজ করবে।

তিনি বলেন, জেলায় নির্বাচন করার দায়িত্ব হচ্ছে ডিসি মহোদয়ের। জেলায় ওভারঅল নিরাপত্তা প্রদানের দায়িত্ব পুলিশ সুপারের। আমরা আপনাদের সহায়তার জন্য মোতায়েন হয়েছি।

সেনাপ্রধান বলেন, আমাদের তিন বাহিনীর সবার এখানে উপস্থিতির কারণ একটাই, দুটো কারণ বেসিক্যালি। প্রথমত হচ্ছে- আপনাদের নিশ্চিত করা যে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমরা সেটা দেব। দ্বিতীয়ত হচ্ছে- এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে আমরা ভোটারদের, দেশ, জাতিকে একটা মেসেজ দিতে চাই এবং আমরা একটা সুন্দর নির্বাচন করার জন্য সক্ষম। সবাই আগ্রহী, নির্বাচন কমিশন আগ্রহী, সরকার আগ্রহী, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী, পুলিশ আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী, বিমান বাহিনী, নৌবাহিনী সবাই। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। অতীতে এত বিপুল সংখ্যক সামরিক সদস্য নির্বাচনে মোতায়েন হয়নি। আমার জানা মতে হয়নি।

আরও পড়ুনঃ   ‘গোপাল ভাঁড়’ খ্যাত তারকা মারা গেছেন

তিনি আরও বলেন, আমরা রোবাস্ট পেট্রোলিংয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবো। যদি পুলিশের স্ট্যাটিক ডিউটির পরে সেনা সদস্য ঘাটতি হয়, আমরা সেটা পূরণ করবো। আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন তা করবো। ভোটারদের আশঙ্কার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছি।

ড্রোন ব্যবহারের অনুমতি দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে সেনাপ্রধান বলেন, আমরা ইনশাআল্লাহ ড্রোন ব্যবহার করব। পুলিশেরও ড্রোন আছে, আমাদেরও ড্রোন আছে। ড্রোন ব্যবহারের ক্ষেত্রে সমন্বয়ের ওপর তিনি জোর দেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ৩

টেকনোলজির ব্যবহার সম্পর্কে তিনি বলেন, এবার টেকনোলজি ব্যবহার করছে, বডি ক্যামেরা কেনা হয়েছে, এবার সুরক্ষা অ্যাপস ইন্ট্রোডিউস করা হয়েছে। থ্যাঙ্কস টু এনটিএমসি তারা এটা করেছে। তো এখন এই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কাজটা সহজ হয়ে যাবে। পোলিং স্টেশনে কী হচ্ছে ইউ ক্যান সি।

অর্থের লেনদেন এবং ভুয়া তথ্য প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, কিছু মানি ট্রানজেকশন হতে পারে বিকাশের মাধ্যমে, সেটা নির্বাচনকে প্রভাবিত করার জন্য অর্থের লেনদেন ইত্যাদি। নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা এটা নজরদারির মধ্যে আনবে। বিকাশের ট্রানজেকশন এবং এটা একটা সীমিত করে একটা লিমিট করে সেটা অবশ্যই আমাদেরকে সহায়তা করবে এই কাজে।

সাংবাদিক এবং পর্যবেক্ষকদের বিষয়ে তিনি বলেন, আমার মিডিয়ার ভাইবোনেরা আছেন, তারা খবর সংগ্রহ করতে চান। উনাদেরকে সঠিক তথ্য দিতে হবে এবং এই সমস্ত সেন্টারের মাধ্যমে যদি দেওয়া হয়, এটা বেস্ট। অনুরোধ করব টাইম টু টাইম উনাদেরকে আপ টু ডেট রাখা। কারণ উনাদের মাধ্যমে এই খবরগুলো জনগণের কাছে পৌঁছে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১০

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১১

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১২

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৩

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৪

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৫

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৬

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৮

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST