৩১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

আহম্মদ চ্যারিটির উদ্যোগে মেধাবী মেডিকেল শিক্ষার্থীদের বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে মোহাম্মদ মাসুদ।

স্টাফ রিপোর্টার : আহম্মদ চ্যারিটি সেন্টারের উদ্যোগে রাজশাহীর তানোর, মোহনপুর ও রাজশাহী সদর এলাকার দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত অস্বচ্ছল ও অত্যন্ত মেধাবী পাঁচজন শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তা ও বাৎসরিক বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে মোহাম্মদ মাসুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর গোলাম মোস্তফা, আশহাজ্ব আ. লতিফ বাবল ও মো. আতাউর রহমান। এতে সভাপতিত্ব করেন আহম্মদ চ্যারিটি সেন্টারের উপদেষ্টা আলহাজ্ব জসিম উদ্দিন মন্ডল। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য মো. আ. হান্নানসহ উপকারভোগী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান

অনুষ্ঠানে রাজশাহী সদর এলাকার একজন গৃহকর্মী ও একজন ভ্যানচালকের মেয়েকে চিকিৎসা সহায়ক সরঞ্জাম ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের হাতে বাৎসরিক বৃত্তির চেক তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সমাজের অবহেলিত ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে মোহাম্মদ মাসুদ বলেন, আর্থিক সংকটের কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থেমে না যায়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহম্মদ চ্যারিটি সেন্টার যে মানবিক দায়িত্ববোধ থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। এ ধরনের সহায়তা ভবিষ্যতে দক্ষ চিকিৎসক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ   সরকারি কর্মচারীদের টানা ৪ দিনের ছুটি শুরু

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরাও আহম্মদ চ্যারিটি সেন্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের পড়াশোনা চালিয়ে যেতে নতুন অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, আহম্মদ চ্যারিটি সেন্টারের প্রতিষ্ঠাতা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দেশের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST