২৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক : জাপান সাগরের দিকে আবারও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলের দিকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র স্বল্পপাল্লার বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। পিয়ংইয়ংকে মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা কৌশল রূপান্তর নিয়ে ওয়াশিংটন ও সিউলের মধ্যে আলোচনার মাঝেই উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছে, স্থানীয় সময় বিকেল প্রায় ৩টা ৫০ মিনিটে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। দেশটির পূর্ব উপকূলের বাইরে সাগরের দিকে প্রায় ৩৫০ কিলোমিটার (২১৭ মাইল) দূরত্ব অতিক্রম করেছে এসব ক্ষেপণাস্ত্র।

আরও পড়ুনঃ   ওসমান হাদি হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের

পৃথকভাবে জাপানের কোস্ট গার্ড বলেছে, উত্তর কোরিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক মিনিট পর জাপান সাগরে পড়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, উত্তর কোরিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের ওপর কোনও প্রভাব ফেলবে না।

গত কয়েক মাসে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেটের একাধিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকি থেকে নিজেদের রক্ষায় কৌশলগত পারমাণবিক অস্ত্রভাণ্ডারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এসব অস্ত্র তৈরি করা হচ্ছে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

২০২৪ সালের স্বাক্ষরিত এক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি সরবরাহ করেছে উত্তর কোরিয়া। রাশিয়া সরবরাহ করার পর এসব অস্ত্রের প্রতি আগ্রহ আরও বেড়েছে উত্তর কোরিয়ার।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার দক্ষিণ কোরিয়া সফরের মাঝেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এই সফরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক জোটের আধুনিকায়ন নিয়ে আলোচনা করেছেন তিনি। উত্তর কোরিয়ার বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা প্রচেষ্টায় ওয়াশিংটন তুলনামূলক সীমিত ভূমিকা নিতে চাইছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST