২৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

গরু ফিরেছে, রেজাউল আলম ফেরেননি

সবুজ সরকার, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: মাস পাঁচেক আগে এক চোখে আঘাত পেয়েছিলেন মো. রেজাউল আলম। হাটে যাওয়ার আগে মেয়ের কাছ থেকে চোখে ড্রপ দিয়ে নিয়েছিলেন। বলেছিলেন, রাতে ফিরে এসে আবার দিবেন। সেই ড্রপ আর চোখে দেওয়া হয়নি। সবাইকে চোখের জলে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেছেন।

রেজাউল আলম (৬৫) গরু ব্যবসায়ী ছিলেন। এলাকায় গরু কিনে বিভিন্ন হাটে বিক্রি করতেন। গত ১৮ জানুয়ারি অন্য ব্যবসায়ীদের সঙ্গে ভুটভুটিতে(শ্যালো মেশিন চালিত তিন চাকার যান) চড়ে গরু নিয়ে রাজশাহীর সিটি হাটে যাচ্ছিলেন।যাবার পথে বেপরোয়া গতির কারণে ভুটভুটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মারে। নিহত হন রেজাউল আলম। আহত হন আরও তিনজন।

গতকাল রোববার (২৫ জানুয়ারি) নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাউতাড়া গ্রামে গিয়ে পরিবারের লোকজনের স্বজন হারানোর শোকার্ত মুখচ্ছবি দেখা গেল । রেজাউল আলমের ছেলে নেই। চার মেয়ে। সব মেয়ের বিয়ে দিয়েছেন। মেজো মেয়ে শাহনাজ পারভীন বিয়ের পরে বাবার বাড়িতেই থাকেন। চোখ মুছতে মুছতে বললেন, পাঁচ মাস আগে হাটোত যাবার ল্যাগা আব্বার এক চোখোত গাছের ডালের বাড়ি লাগিছিলো। সেই থ্যাকা চোখে ভালো দেখিচ্ছিল না। চোখোত ড্রপ দিচ্ছিলো। সেদিন (১৮ জানুয়ারি) হাটোত যাওয়ার আগে আমার কাছ থেকে চোখোত ড্রপ দিয়া লিলো। খাওয়ার ওষুধ ফুরা গেছিলো। আব্বা আসার সময় ওষুধ কিনা লিয়া আসপ্যার চাছিলো৷ ওষুধও আসেনি। হামার আব্বাও ‘আসেনি’।’ স্বামীকে হারিয়ে শোকে বিহ্বল রাশেদা বিবি কোনো কথাই বলতে পারলেন না। ছলছল চোখে এই প্রতিবেদকের মুখে দিকে শুধু তাকিয়ে থাকলেন।

আরও পড়ুনঃ   রাজশাহী এডিটরস ফোরামের সাথে হাসেন আলী ব্যবসায়ী পরিষদের মতবিনিময়

মেজো জামাই ইমরুল ইসলামকে গরুর ব্যবসা শিখিয়েছিলেন রেজাউল আলম। জামাই-শ্বশুর একসঙ্গে হাটে যেতেন। ঘটনার দিনও যাচ্ছিলেন। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে ইমরুল ইসলাম বলেন, ‘সেদিন আমি ভুটভুটির পিছনে বসেছিলাম। আমার শ্বশুর ড্রাইভারের বামপাশে বসেছিল। রাজশাহীর নওহাটা পার হওয়ার পর চালক প্রচন্ড গতিতে গাড়ি চালাচ্ছিলেন। আবার সবাই ধীরে চালাতে বলছিলাম। ড্রাইভার আমাদের কথা শোনেননি। পবা উপজেলা পরিষদের কাছে গিয়ে রাস্তার বামপাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। আমার শ্বশুরসহ চারজন আহত হন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে গরুগুলো বাড়িতে ফেরত আনা হয়।’

আরও পড়ুনঃ   সাময়া ওয়াজেদের সাথে রাসিক মেয়র লিটনের সাক্ষাৎ

চালকের বেপরোয়া গতির কারণে ২০২৪ সালের ৮ জুলাই উপজেলার সাংশৈল এলাকায় ভুটভুটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়। আহত হয়েছিলঅন্তত ১০জন। এছাড়াও মাঝেমধ্যে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গরু ব্যবসায়ীরা ভুটভুটিতে করে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া, চৌবাড়িয়া; চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডী ও রাজশাহীর সিটি হাটে গরু নিয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী জানান, জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে ভুটভুটিতে চড়ে বিভিন্ন হাটে যাতায়াত করতে হয়।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নওগাঁ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. রাশেদ্দুজামান বলেন, শ্যালো মেশিন চালিত তিন চাকার ভুটভুটির কোনো অনুমোদন নেই, রুট পারমিটও নেই। মহাসড়কে এদের চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এছাড়াও বিভিন্নভাবে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST