২৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে ফুটবল মাঠে বন্দুক হামলায় ১১ জন নিহত

অনলাইন ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়ানাজুয়াতো’র সালামানকায় একটি ফুটবল স্টেডিয়ামে এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন ১১ জন এবং আহত হয়েছেন আরও ১২ জন। গতকাল রোববার ঘটেছে এ ঘটনা।

এক বিবৃতিতে সালামানকার মেয়র সিজার প্রিয়েতো জানিয়েছেন, গতকাল ওই স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলছিল। ম্যাচের শেষ পর্যায়ে গ্যালারিতে ঢোকেন সেই বন্দুকধারী এবং দর্শকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এতে ঘটনাস্থলেই নিহত হন ১০ জন এবং আরেক জন হাসপাতালে মারা যান। এছাড়া আহত ১২ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ছয়টি প্রস্তাব অনুমোদন

বিবৃতিতে সিজার প্রিয়েতো বলেন, সালামানকা শহরে সম্প্রতি ‘অপরাধের ঢেউ’ শুরু হয়েছে এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউমের সাহায্য চান তিনি। বিবৃতিতে মেয়র বলেছেন, “এই অপরাধী গ্যাংগুলো সরকারি কর্তৃপক্ষকে নিজেদের আয়ত্বে আনতে চাইয়েছে। এটা দুর্ভাগ্যজনক, তবে তারা কখনও সফর হবে না।

গুয়ানাজুয়াতো প্রদেশের প্রধান আইন কর্মকর্তার (স্টেট অ্যাটর্নি জেনারেল) দপ্তর থেকে জানানো হয়েছে, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ওই স্টেডিয়াম ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো বিশ্বের সবচেয়ে অপরাধপ্রবণ দেশগুলোর মধ্যে একটি। সেই মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশের নাম গুয়ানাজুয়াতো। এই প্রদেশটিতে সবচেয়ে বেশি খুনোখুনি হয়। সান্তা রোসা ডি লিমা এবং জ্যালিস্কো নিউজ জেনারেশন কার্টেল গুয়ানাজুয়াতো’র শক্তিশালী দু’টি সন্ত্রাসী গ্যাং। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বেশ কয়েক মাস ধরে দুই গ্যাংয়ের মধ্যে সংঘাত চলছে।

আরও পড়ুনঃ   গণভোটের রায় অস্বীকার করা যাবে না, জনগণকে এখনো বলুন আমরা মানছি : রাজশাহীতে ডা. শফিকুর রহমান

গড় হিসেবে অবশ্য মেক্সিকোতে খুনের হার হ্রাস পেয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মেক্সিকোতে প্রতি ১ লাখ মানুষের মধ্যে হত্যার শিকার হয়েছেন ১৭ দশমিক ৫ জন। খুনের এই হার ২০১৬ সালের পর থেকে সর্বনিম্ন।

সূত্র : এপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST