২৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ

মাড়িয়া ইউনিয়নে গণসংযোগ করেছেন দুর্গাপুর-পুঠিয়া আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমান।

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নে গণসংযোগ করেছেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমান।

রবিবার দিনব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি মাড়িয়া ইউনিয়নের চৌবাড়িয়া ফকিরপাড়া, পূর্বপাড়া, হোজা অনন্তকান্দি, কিশমত হোজা ও মাড়িয়া গ্রামের বিভিন্ন সড়ক, হাট-বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ করেন।

এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে দেশ ও দেশের মানুষের খেদমত করার সুযোগ চান।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ

গণসংযোগে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা সেক্রেটারি আঃ রব হোসেন, প্রভাষক আদিলুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ, মাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সোহরাব মুহরী, সেক্রেটারি আব্দুস সালাম, ছাত্রশিবির নেতা মাহফুজ ও যুববিভাগ সভাপতি রনি আলীসহ দলীয় নেতাকর্মীরা।

গণসংযোগকালে মাওলানা মনজুর রহমান বলেন, এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। শান্তিপূর্ণ, সুষ্ঠ ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ   বাগমারায় উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে নিরলস কাজ করছে উপজেলা প্রশাসন

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগ কর্মসূচি ব্যাপক প্রাণবন্ত হয়ে উঠে। আসন্ন সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী থাকায় দলীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ ও নারী ভোটাররা বেশ উচ্ছ্বসিত বলে মাওলানা মনজুর রহমান আশাবাদ ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST