২৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়িতে বাসের ধাক্কা

নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বাড়ির ভেতরে ঢুকে পড়ে।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তবে বাসযাত্রী ও বাড়ির লোকজনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম মো. সজীব।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ রুটে তুহিন ট্রাভেলস নামের একটি বাস নিয়মিত চলাচল করে। যাত্রী নিয়ে বাসটি সকাল সাড়ে ১০টার দিকে ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়ির দেয়ালের একাংশ ভেঙ্গে ঢুকে পড়ে। সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত হয়নি। এসময় স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীরা বাস থেকে নেমে পড়েন।

আরও পড়ুনঃ   প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. সজীবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজী হননি। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিকেলে বলেন, একজন গণমাধ্যম কর্মীর মাধ্যমে বাস দুর্ঘটনার খবর শুনেছি। তবে এ ব্যাপারে কেউ এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জানাইনি।

আরও পড়ুনঃ   মান্দায় অভিভাবক সমাবেশ ও বাল্যবিবাহ রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST