১৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভুটানকে হারিয়ে ফুটসালে ‘অভিষেক’ জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। বাংলাদেশ পুরুষ ফুটসাল দল নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হয়েছিল। এতে ৪-১ গোলে বাংলাদেশ জয়লাভ করে। গতকাল সাবিনারা ভুটানের নারী দলের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। দু’টি গোলই করেন মঈন। বিরতির পর ভুটান গোল করে খেলায় ফেরার চেষ্টা করে। ভুটানের একটি আক্রমণ পোস্টে লেগে ফেরত আসে। ভুটান সমতা আনতে না পারলেও বাংলাদেশ লিড অব্যাহত রাখে। ফয়সালের গোলে স্কোরলাইন ৩-১ হয়। ইব্রাহিমের গোলে বাংলাদেশের জয় সুনিশ্চিত হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ড. ফজলুল করিম

আজ ম্যাচের আগে বাংলাদেশের দলীয় পরিস্থিতি স্বাভাবিক ছিল না। সহ-অধিনায়ক ইনতিশার মোস্তফাকে দল থেকে বাদ দেয়া হয়। টুর্নামেন্টের মাঝপথে একজন খেলোয়াড়কে বাদ দেয়া সামগ্রিক দলের উপর প্রভাব পড়ে। সেই চাপ কাটিয়ে খেলার মাঠে লড়াই করেছেন খেলোয়াড়রা। প্রতিকূলতা পেরিয়েও জয় এনে দিয়েছেন।

বাংলাদেশ পুরুষ ফুটসাল দল আন্তর্জাতিক ফুটবলে পদার্পণ গত বছর এশিয়ান ফুটসালের মাধ্যমে। মালয়েশিয়ায় অনুিূষ্ঠত সেই টুর্নামেন্টে বাংলাদেশ কোনো ম্যাচই জিততে পারেনি। এরপর সাফ ফুটসালের প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ ছিল জয়হীন। ভারতের বিপক্ষে লড়াই করে ড্রয়ের পর মালদ্বীপের কাছে হারে। আজ তৃতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে ফুটসালে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে।

আরও পড়ুনঃ   শরিফ ওসমান হাদির মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর শোক

নারী ও পুরুষ দুই বিভাগেই সাফের ছয়টি দেশ অংশগ্রহণ করছে। বাংলাদেশ নারী দল দুই ম্যাচের একটিতে জয় ও আরেকটিতে ড্র করেছে। পুরুষ দল তিন ম্যাচে একটিতে জয়, হার ও ড্র। পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই চ্যাম্পিয়ন হবে। আগামীকাল সাবিনারা নেপালের বিপক্ষে খেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST