২১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী-১ আসনে চার প্রার্থীর প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার প্রচারণা শুরু

জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে নিজ নিজ নির্বাচনী প্রতীক তুলে দেন।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে নিজ নিজ নির্বাচনী প্রতীক তুলে দেন।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীরা হলেন বিএনপির শরীফ উদ্দীন, জামায়াতে ইসলামীর মুজিবুর রহমান, এবি পার্টির আব্দুর রহমান এবং গণ অধিকার পরিষদের মির মো. শাহজাহান। প্রতীক বরাদ্দ অনুযায়ী বিএনপি প্রার্থী ধানের শীষ, জামায়াতে ইসলামী প্রার্থী দাঁড়িপাল্লা, এবি পার্টি প্রার্থী ঈগল এবং গণ অধিকার পরিষদ প্রার্থী ট্রাক প্রতীক পেয়েছেন।

আরও পড়ুনঃ   গুম প্রতিরোধ আইন পাস ও ভুক্তভোগী পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন।

আরও পড়ুনঃ   জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই ফের গ্রেপ্তার আ’লীগ সাবেক এমপি

রাজশাহী-১ আসনটি বরেন্দ্র অঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচিত। প্রতীক বরাদ্দের পর থেকেই গোদাগাড়ী ও তানোর উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে নির্বাচনকে ঘিরে বাড়তি আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এখন শেষ পর্যন্ত ভোটের মাঠে রাজনৈতিক সমীকরণ কীভাবে বদলায় এবং কার হাতে জয় আসে, সে দিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ ভোটাররা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST