৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে গেটকা প্রকল্পের উদ্যোগে জলবায়ু অভিযোজন জোরদারে আলোচনা সভা

ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সদস্যদের নিয়ে দ্বিতীয় সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নারী ও যুব সমাজের নেতৃত্ব শক্তিশালী করার লক্ষ্যে ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সদস্যদের নিয়ে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর ডাসকো ফাউন্ডেশনের কনফারেন্স কক্ষে ‘জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ (গেটকা) প্রকল্পের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহায়তায় ডিসেম্বর ২০২৪ থেকে জুন ২০২৭ পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। রাজশাহীর তানোর, গোদাগাড়ী ও চারঘাট উপজেলার ১৮টি ইউনিয়নে প্রকল্পটির কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় পর্যায়ে নারীর ক্ষমতায়ন, যুবদের সম্পৃক্ততা এবং তৃণমূল জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু অভিযোজনের একটি টেকসই মডেল গড়ে তোলাই এ প্রকল্পের প্রধান লক্ষ্য বলে সভায় জানানো হয়।

আরও পড়ুনঃ   নারীর সম্মান ও উন্নয়নে কাজ করবে বিএনপি : মিলন

ডাসকোর জেলা সমন্বয়কারী মদন দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ও রুলফাও-এর পরিচালক আফজাল হোসেন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে উত্তরাঞ্চলের কৃষি, পানি ও জীবিকায় ব্যাপক সংকট সৃষ্টি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা ও নারীদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সহ-সভাপতি ও বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী বলেন, জলবায়ু সহনশীল কৃষি, পানি সংরক্ষণ এবং বৃক্ষরোপণ কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে হবে। তিনি মাঠপর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দা শামসুন্নাহার মুক্তি বলেন,“জেন্ডার সমতা নিশ্চিত না হলে জলবায়ু পরিবর্তনের প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরা সম্ভব হবে না।” তিনি নারীদের জন্য জলবায়ু সহায়ক প্রশিক্ষণ ও আর্থিক অন্তর্ভুক্তির উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

আরও পড়ুনঃ   নগরীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সভায় ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের নির্বাহী সদস্য ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত বলেন, গণমাধ্যমের মাধ্যমে জলবায়ু সচেতনতা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সদস্য সমাজসেবক বিমল চন্দ্র রাজোয়ার, মানবাধিকার কর্মী আশরাফুল হক তোতা, কোষাধ্যক্ষ শেফালী এবং সদস্য হাসিনুর রহমান, ড. আইনাল হক, জাহাঙ্গীর আলম, জাহিদ হাসান, ছোটন সরদার, সোহেল রানা, মাজদার আলী ও শ্রী হিরালাল নিজ নিজ বক্তব্যে স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন।

সভা শেষে বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামকে আরও সক্রিয় করা হবে এবং ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি ও অংশগ্রহণমূলক উদ্যোগ জোরদার করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

৩

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

৪

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

৫

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

৬

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৭

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

৮

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৯

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১০

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

১১

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

১৩

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১৪

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১৫

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১৬

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১৮

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৯

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST