২১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

‘বিগ বস’ খ্যাত তারকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

অনলাইন ডেস্ক : ‘বিগ বস ১৯’-এর রানার-আপ ও জনপ্রিয় মডেল ফারহানা ভাটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এক কর্মী। পারিশ্রমিক বকেয়া রাখা এবং পেশাদারিত্বের অভাব নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন যশ নামের ওই ব্যক্তি।

শুধু অভিযোগ তুলেই ক্ষান্ত হননি তিনি, ফারহানার বেশ কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস করে দিয়েছেন তিনি। যশ দাবি করেছেন, একটি পিআর ফার্মের পক্ষ থেকে তাকে ফারহানা ভাটের অফিশিয়াল টুইটার (বর্তমানে এক্স) এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ   স্বামী ও ননদের বিরুদ্ধে থানায় জিডি করলেন অভিনেত্রী

গত ১৭ ডিসেম্বর পর্যন্ত তিনি ফারহানার সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে যুক্ত ছিলেন। তার হাত ধরেই ফারহানার প্রতিটি পোস্ট ও টুইট করা হতো। যশের অভিযোগ, দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করলেও তার প্রাপ্য বকেয়া মেটানো হয়নি। দফায় দফায় যোগাযোগ করার পরও পিআর টিমের কাছ থেকে কোনো সদুত্তর পাননি তিনি।

তিনি বলেন, ‘আমি প্রচুর পরিশ্রম করেছিলাম, এমনকি কাজের চাপে আমার শরীরও খারাপ হয়ে গিয়েছিল। বার বার ফলোআপ করার পরও টাকা দেওয়া হয়নি। বাধ্য হয়েই আজ আমাকে এই পথ বেছে নিতে হয়েছে।’

আরও পড়ুনঃ   বিক্ষুব্ধ ইরানে নিহত বেড়ে ৪৫

যশ আরও দাবি করেন, কেবল তিনি একাই নন, আরও বেশ কয়েকজন নির্মাতার সঙ্গেও একই ধরনের আচরণ করা হয়েছে। বকেয়া টাকা না দেওয়ার ফলে অনেকেই বিপাকে পড়েছেন।

এদিকে, যশের ফাঁস করা ভিডিওতে ফারহানাকে ‘বিগ বস’-এর ক্রিয়েটিভ টিমের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। এরপরই নেট দুনিয়ায় প্রশ্ন উঠেছে- ফারহানা কি তবে পর্দার আড়ালে ‘বিগ বস’ টিমের সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ রক্ষা করে চলেন? শো-তে তার সাফল্য নিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমেও বিতর্ক শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST