২১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

এবার পিএসএল থেকেও পাকিস্তানি তারকার অবসর ঘোষণা

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দেড় বছর আগে। এবার পাকিস্তান সুপার লিগকেও (পিএসএল) বিদায় বললেন দেশটির সাবেক তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। ফ্র্যাঞ্চাইজি লিগটির গত ১০ আসরে খেলা ৪৩ বছর বয়সী এই ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে এখনই যে পুরোপুরি পেশাদার ক্রিকেট ছাড়ছেন না সেই ইঙ্গিত রয়েছে মালিকের কথায়।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া ছোট একটি পোস্টে শোয়েব মালিক লিখেছেন, ‘পাকিস্তান সুপার লিগের ১০ বছরজুড়ে মাঠে ও মাঠের বাইরে গড়ে ওঠা প্রতিটি ছোট মুহূর্ত এবং বন্ধুত্বের স্মৃতিই আমি লালন করি। এবার বিদায় বলার সময় হয়েছে।’ ভিন্ন ভূমিকায় তাকে ক্রিকেটের সঙ্গে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত রয়েছে পরবর্তী অংশে, ‘ক্রিকেটকে আরও উন্নতির জায়গায় নিতে আমার আবেগ এবং প্রেরণা সব সময়ই থাকবে। ধন্যবাদ পিএসএল।’

আরও পড়ুনঃ   স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

এর আগে পিএসএলের দশ আসরে বিভিন্ন দলের হয়ে খেলেছেন মালিক। গায়ে জড়িয়েছেন করাচি কিংস, মুলতান সুলতানস, পেশাওয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জার্সি। সবমিলিয়ে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ৯৩ ম্যাচে ২৩৫০ রান করেছেন ডানহাতি এই ব্যাটার, যেখানে ১৫ হাফসেঞ্চুরির পাশাপাশি তার গড় ৩৩.০৯ এবং স্ট্রাইকরেট ১২৭.৭৮। এ ছাড়া বল হাতে নিয়েছেন ১৭ উইকেট।

শোয়েব মালিক এমন সময়ে পিএসএলকে বিদায় বলেছেন, যখন টুর্নামেন্টটি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। নতুন করে এবার হায়দরাবাদ ও শিয়ালকোট থেকে দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে। এরপর থেকেই নিলাম পদ্ধতি চালুর বিষয়টি আলোচনায় আসে পিএসএলে। যদিও পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পুরোনো তারকাদের ধরে রাখতে চায়। সে কারণে আগের মতোই প্লেয়ার্স ড্রাফটের দাবি তোলে তারা। পরবর্তীতে পিসিবি জানায়, উভয়ের দাবির প্রেক্ষিতে ‘ড্রাকশন’ (ড্রাফট+অকশন) চালু করা হবে। যেখানে পুরোনো দলগুলো কিছু খেলোয়াড় ধরে রাখার সুযোগ পাবে, আবার নতুন দলগুলোও নিলামের মাধ্যমে বড় তারকা টানার সুযোগ পাবে। অবশ্য তিনদিন বাদেই কেবল নিলাম হবে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে সরিষা ফুলে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌ চাষীরা

পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় শোয়েব মালিকের অধিনায়কত্বে একাধিকার শিরোপা জিতেছে সিয়ালকোট স্ট্যালিয়ন্স। এবার তারা পিএসএলেও ফ্র্যাঞ্চাইজি নিয়েছে, সেখানে মালিককে কোচিং বা অন্য কোনো ভূমিকায় দেখা যাওয়ারও সম্ভাবনা রয়েছে। পিএসএলের একাদশ আসর শুরু হতে পারে আগামী ২৬ মার্চ থেকে, সম্ভাব্য ফাইনাল ৩ মে। এবার দল বেড়ে প্রতিযোগীর সংখ্যা দাঁড়াল আটে। পিএসএলের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয় লাহোর কালান্দার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST