১৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

কাজটা সুন্দরভাবে শেষ করতে চাই : পরীমণি

অনলাইন ডেস্ক : এবার সাহিত্যনির্ভর চলচ্চিত্রে নাম লেখালেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে একই নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আর এই সিনেমায় পরীমণির সঙ্গী হচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা লীসা গাজী, অভিনেতা চঞ্চল চৌধুরী, পরীমণি ও সিনেমার অন্যান্য কলাকুশলীরা।

দীর্ঘদিন ধরে মনে লালন করা এক সুপ্ত বাসনা পূরণ হতে চলায় উচ্ছ্বাস প্রকাশ করেন পরীমণি। তিনি বলেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করতেন আমার পছন্দের চরিত্র কী? আমি সবসময় বলতাম, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটি চরিত্রে অভিনয় করতে চাই।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

‘‘শাস্তি’র মতো একটি চরিত্রে কাজ করার জন্য আমি মুখিয়ে ছিলাম। অবশেষে সেই আকাঙ্ক্ষা পূর্ণ হতে যাচ্ছে। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে কাজটা সুন্দরভাবে শেষ করতে চাই।’

নিজের ক্যারিয়ারের বর্তমান অবস্থান ও কাজের ধরণ নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। পরীমণির ভাষ্যমতে, ইদানীং তিনি যে ঘরানার কাজ করছেন তাতে প্রথাগত ‘হিরোইন’ ইমেজ নেই।

আরও পড়ুনঃ   বেগম খালোদ জিয়া দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গেছেন: মিলন

তিনি বলেন, ‘শুধু বাণিজ্যিক সিনেমা বা ল্যাহেঙ্গা পরে নাচানাচি করলে তো হয় না। দিন শেষে দর্শকের হৃদয়ে বেঁচে থাকার মতো একটি কাজ চাই, একটি শক্ত চরিত্র চাই। আমার মনে হয়, ‘শাস্তি’র চন্দরা চরিত্রটি আমাকে সেই তৃপ্তি দেবে।’

তার কথায়, ‘আমরা যখন হিরোদের সঙ্গে কাজ করি, তখন অনেক সময় তাদের ঠিকঠাক পাওয়া যায় না। তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে আমি এখন শুধু ভালো কাজের দিকেই ফোকাস করছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST