১৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে সমবায়ীদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা সমবায় অফিসার মোহাম্মদ রবিন ইসলাম।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় সমবায়ীদের দক্ষতা বৃদ্ধি, সফল সমবায় সমিতি গঠন এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ জানুয়ারি সকালে উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

তানোর উপজেলা সমবায় অফিসের উদ্যোগে এবং রাজশাহী জেলা সমবায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন তানোর উপজেলা সমবায় অফিসার নাদিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা সমবায় অফিসার মোহাম্মদ রবিন ইসলাম।

আরও পড়ুনঃ   ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের কার্যক্রম থাকবে না, এটা কীভাবে সম্ভব: জাহিদুল ইসলাম

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ। এছাড়াও বক্তব্য দেন জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক ফিরোজুর রহমান, সহকারী প্রশিক্ষক সাজ্জাদ হোসেন এবং প্রশিক্ষক ও কোর্স পরিচালক রিয়াদ ফয়সাল। প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক নাসির উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী পরিদর্শক রিয়াদ ইসলাম।

আরও পড়ুনঃ   অগ্রণী ব্যাংকের ১০ কোটি টাকা লোপাটের ঘটনায় ৩ কর্মকর্তা বরখাস্ত

প্রশিক্ষণে সমবায় সমিতি আইন ও বিধিমালা, জমা ও খরচের হিসাব হালনাগাদ, অডিট ও বার্ষিক সাধারণ সভা পরিচালনা, অফিস ব্যবস্থাপনা এবং সমবায় সংশ্লিষ্ট বিভিন্ন ডিজিটাল সেবার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সমবায়ভিত্তিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করা হয়।

দিনব্যাপী এ প্রশিক্ষণে তানোর উপজেলার ২৫টি সমবায় সমিতির ২৫ জন সমবায়ী অংশগ্রহণ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST