১৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

খামেনির ওপর হামলা যুদ্ধ ঘোষণার শামিল হবে

অনলাইন ডেস্ক : সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো ধরনের হামলা যুদ্ধ ঘোষণার শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

গতকাল রোববার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরানের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে। এরমাধ্যমে খামেনিকে হত্যা বা তাকে ক্ষমতাচ্যুত করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এরপরই পাল্টা সতর্কতা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান।

মাইক্রোব্লগিং সাইট এক্সে ইরানি প্রেসিডেন্ট লিখেছেন, “আমাদের গ্রেট লিডারের ওপর হামলা ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।”

আরও পড়ুনঃ   দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২

দেশটির সাধারণ মানুষ যে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটির জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেছেন, “ইরানিদের জীবনে বর্তমানে যে আর্থিক কষ্ট এবং দুরবস্থা দেখা যাচ্ছে, তার অন্যতম প্রধান কারণ হলো মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা।”

এদিকে পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে খামেনির ব্যাপক সমালোচনা করে ট্রাম্প বলেন, “তিনি একজন অসুস্থ মানুষ। যার দেশ সঠিকভাবে চালানো ও সাধারণ মানুষকে হত্যা করা বন্ধ করা উচিত।”

আরও পড়ুনঃ   পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি

জীবনযাত্রার ব্যয় নিয়ে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। এটি ৮ ও ৯ জানুয়ারি সহিংস রূপ ধারণ করে। এ সময় কঠোরভাবে বিক্ষোভ দমন করে ইরানের নিরাপত্তাবাহিনী। দেশটির সরকারি সূত্রের তথ্য অনুযায়ী পাঁচ হাজারের বেশি বিক্ষোভকারী এ বিক্ষোভে নিহত হয়েছেন।

এসব হতাহতের জন্য ট্রাম্পকে দায়ী করেছেন খামেনি। কারণ বিক্ষোভে ব্যাপক উস্কানি দিয়েছিলেন তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST