১৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নির্বাচন উপলক্ষে রাজশাহীতে ৭০০ বিজিবি মোতায়েনর পরিকল্পনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীতে ৭০০ বিজিবি মোতায়েনর পরিকল্পনা করা হয়েছে। 

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ৯টি উপজেলাসহ ১টি সিটি কর্পোরেশনের আওতাধীন ৬টি সংসদীয় আসনে ২৮টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুন কেন্দ্রীয় রিজার্ভ, K-9 সদস্য, পদ্মা নদীতে সাতটি স্পীডবোট এবং ফাষ্ট পেট্রোল ক্রাফট, সীমান্তবর্তী ১৬টি বিওপি’র প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে সর্বমোট ৭০০ জনের অধিক বিজিবি সদস্য মোতায়েন পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি মারফত বিজিবি জানায়, নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালনের লক্ষ্যে ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে এবং গত ৭ জানুয়ারি অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের লক্ষ্যে রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ৩টি উপজেলায় বিজিবি এককভাবে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে এবং আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি মধ্যে সকল নির্বাচনী এলাকায় বিজিবি’র মোতায়েন কার্যক্রম সম্পন্ন হবে।

আরও পড়ুনঃ   পুলিশ কোন অপরাধীদের ছাড় দিবে না: ডিআইজি

অপরদিকে অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি মোতায়েন পরবর্তী সময়ে ৯টি উপজেলাসহ ১টি সিটি কর্পোরেশন এলাকায় ৩০টি ফোকাল পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে এবং একই সঙ্গে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ   ব্যবহার না হওয়া ৩৭ লাখ টাকার ভবন ৯ লাখে বিক্রি

নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সুরক্ষা আইনের আওতায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারীসহ সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্থানীয় জনগণকে সচেতন করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে নাগরিক সমাজের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১০

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১১

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৩

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৪

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৫

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৬

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৭

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

১৮

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

১৯

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST