১০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

শিশু-কিশোরদের ছবি লাখ টাকায় কিনলেন এমপি নাঈমুজ্জামান

অনলাইন ডেস্ক : পঞ্চগড়ে তিনদিন ব্যাপী শুরু হয়েছে শিশু-কিশোরদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী। জেলা পরিষদ হলরুমে চারু সংসদের আয়োজনে জেলার শিশু-কিশোররা নানা রকম ছবি নিয়ে হাজির হয়েছে এ চিত্র প্রদর্শনীতে। তারা দর্শনার্থীদের সেসব ছবির থিমও বুঝিয়ে দিচ্ছে। এমন আয়োজনে ছবি নিয়ে অংশ নিতে পেরে খুশি শিশুরা।

বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা। এ সময় চিত্র প্রদর্শনী ঘুরে দেখার সময় সংসদ সদস্য প্রদর্শিত ২ লাখ টাকা দিয়ে সব ছবি কিনে নেন।

এ সময় এমপি বলেন, এটি একটি খুব ভালো উদ্যোগ। আয়োজকরা প্রদর্শিত শিশু-কিশোরদের আঁকা প্রত্যেক ছবির মূল্য একহাজার টাকা নির্ধারণ করেছেন। আমি সব ছবি কেনার জন্য এক লাখ টাকা দেব। আর জেলা পরিষদ চেয়ারম্যান আয়োজক সংগঠনকে দেবেন এক লাখ টাকা। এই ছবিগুলো পরবর্তীতে স্কুল, মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শন করা হবে।

আরও পড়ুনঃ   জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

এমপির আহ্বানে সাড়া দিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ এক লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। আলোচনা শেষে চিত্র শিল্পী শিশুদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আক্তারুন্নাহার সাকি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম খায়ের, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ভূমিজ নাট্যদলের সভাপতি সরকার হায়দার, কেয়া টেকনিক্যাল চারুকলা ও শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ রেজওয়ানুল ইসলাম শুভ, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক হাসনুর রশিদ বাবু, আয়োজক সংগঠন চারু সংসদের আহ্বায়ক শহীদুল ইসলাম, চিত্র শিল্পী নুরুজ্জামান কায়সার প্রমুখ।

আরও পড়ুনঃ   ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের ছবি চিত্রকলায় উৎসাহ দেওয়ার জন্য এই আয়োজন। প্রদর্শনীতে একশ ছবি প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। আগামী শনিবার শেষ হবে প্রদর্শনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST