১১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরটা দারুণ জমিয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোও অনুষ্ঠিত হচ্ছে সেখানেই। আগামীকাল (১২ জানুয়ারি) শেষ হবে বিপিএলের সিলেট অধ্যায়। এরপর ফাইনাল পর্যন্ত খেলা হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সিলেট পর্বের শেষদিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটানস মুখোমুখি হবে রংপুর রাইডার্স। আর সিলেট পর্বের শেষ ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

এদিকে ইতোমধ্যেই ঢাকা পর্বের ম্যাচগুলোর টিকিট মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে খেলা। এটা ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম। এছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা। আর শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুশতাক স্ট্যান্ডে বসে খেলা দেখতে চাইলে ভক্তদের বহন করতে হবে ৫০০ টাকা।

জিরো ওয়েস্ট জোনে বসে খেলা দেখতে চাইলে ক্রিকেটপ্রেমীদের খরচ করতে হবে ৬০০ টাকা। এদিকে ইন্টারন্যাশনাল গ্যালারী ৮০০ ও ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিটের দাম এক হাজার টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের দাম সবচেয় বেশি। এটার মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা।

আরও পড়ুনঃ   রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চট্টগ্রাম রয়্যালস। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান রাজশাহী ওয়ারিয়র্সের। তিনে আছে রংপুর। তারা অর্জন করেছে ৮ পয়েন্ট। রংপুরের সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে সিলেট টাইটানস। আর পাঁচে ঢাকা ও ছয়ে রয়েছে নোয়াখালী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST