৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ড্রাগ নেওয়ায় ক্রিকেটে নিষিদ্ধ হলেন ভারতীয় ক্রিকেটার

অনলাইন ডেস্ক : গতকাল সোমবার ভারতের ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা) দেশটির ১৪ জন ক্রিকেটারসহ ৩৪৭ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছিল। বছরের যে কোনও সময় তাদের ডোপ পরীক্ষার জন্য ডাকা হতে পারে। তালিকা প্রকাশের পরই ডোপ পরীক্ষায় দেশটির এক ক্রিকেটার ধরা পড়ে গেলেন।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের উত্তরাখণ্ডের পেসার রাজন কুমারের নমুনা পরীক্ষার পরে নিষিদ্ধ ড্রাগের অস্তিত্ব পাওয়া গেছে। গতকাল সোমবার বিকালে রাজনের ডোপ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন নাডা কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ   বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

উত্তরাখণ্ডের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শেষ খেলেছেন রাজন। গত ৮ ডিসেম্বর দিল্লির বিপক্ষে শেষ ম্যাচ খেলেছেন তিনি। সে সময় তার ডোপ পরীক্ষা হয়। রাজনকে সাময়িক ভাবে নিষেধাজ্ঞা দিয়েছে নাডা। আরও কঠিন শাস্তি হতে পারে তার।

২৯ বছর বয়সী এই বোলারের নমুনায় দুই রকম নিষিদ্ধ ড্রাগ পাওয়া গেছে। অ্যানাবলিক স্টেরয়েড ড্রোস্টানোলোন এবং মেটেনোলোন পাওয়া গেছে। এ ছাড়া ক্লোমিফেনও পাওয়া যায়। যা সাধারণত মহিলাদের বন্ধ্যাত্বের চিকিৎসার ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। পুরুষদের টেস্টোটেরনের মাত্রা বৃদ্ধিতেও সহায়ক হয় ক্লোমিফেন। অভিযুক্ত রাজনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ ব্যাপারে। উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থাও এ ব্যাপারে মুখ খোলেনি।

আরও পড়ুনঃ   উদ্ধার হওয়া ৭৫টি হারানো মোবাইল ফোন মালিকদের হাতে দিল আরএমপি

এর আগে ২০১৯ সালে ডোপ পরীক্ষায় ধরা পড়েছিলেন আরেক ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ। অপরাধ স্বীকার করে নেওয়ায় আট মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। ২০২০ সালে ডোপ পরীক্ষায় ধরা পড়েন মধ্যপ্রদেশের অলরাউন্ডার অনশুলা রাও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST