৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: একাধিক দলে ‘পাকিস্তানি’ ক্রিকেটার, ভিসা দিচ্ছে না ভারত

অনলাইন ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। তা নিয়েই আলোচনা চলছে ক্রিকেট-পাড়ায়। এবার যুক্ত হয়েছে নতুন সংকট। ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাবে ভিসা জটিলতায় আটকে আছে একাধিক অংশগ্রহণকারী দল। বিশেষ করে ভিসা পেতে সমস্যা হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের।

যুক্তরাষ্ট্র, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও কানাডাতে পাকিস্তানি বংশোদ্ভূত একাধিক ক্রিকেটার রয়েছে। সংশ্লিষ্ট বোর্ডগুলো বিষয়টি জানিয়ে ইতোমধ্যে আইসিসি ও বিসিসিআইকে চিঠি দিয়েছে। তবে এখনও কোনো সমাধান বা আনুষ্ঠানিক জবাব পায়নি তারা।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার কথা। হাতে সময় রয়েছে মাত্র ৩০ দিন। ফলে ভিসা অনিশ্চয়তায় বাড়ছে উদ্বেগ। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচটি বোর্ড একসঙ্গে আইসিসিকে আবারও চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দ্রুত সমাধান চাইছে তারা।

আরও পড়ুনঃ   শাহ মখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

ভিসা সংকটের মূল কারণ ভারত-পাকিস্তান সম্পর্কের তীব্র অবনতি। ২০২৫ সালের মার্চে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ও ভিসা সেবায় কড়াকড়ি আরোপ করে ভারত। এর প্রভাব পড়েছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ওপর।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী আইস এজেন্টের হাতে প্রাণ হারালেন আরেক ব্যক্তি

তবে পাকিস্তান দল ভিসা নিয়ে তেমন চিন্তিত নয়। ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ না খেলার ধারাবাহিকতায় আইসিসি ইভেন্টেও হাইব্রিড মডেল অনুসরণ করছে দুই বোর্ড। সে অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।

আসন্ন বিশ্বকাপে অংশ নেবে মোট ২০টি দল। পাঁচটি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। প্রতিটি গ্রুপের সেরা দুদল উঠবে সুপার এইটে। ৩ ও ৫ মার্চ দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ। পাকিস্তান ফাইনালে উঠলে খেলা হবে কলম্বোতে, অন্যথায় আহমেদাবাদে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১০

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১১

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১২

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৩

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৪

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৫

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৮

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেফতার ১২

২০

Design & Developed by: BD IT HOST