৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীর ছয় আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১৯

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। মোট ৩৮ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল এবং বাকি ১৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার।

তিনি বলেন, একজন প্রার্থীর ঋণখেলাপি সংক্রান্ত তথ্য নিয়ে জটিলতা থাকায় তাঁর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। বাকি সব প্রার্থীর মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ও অবৈধ ঘোষণা করা হয়েছে। যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এ জন্য স্মারকলিপি আকারে সাত সেট নথি জমা দিতে হবে।
যে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

তাঁরা হলেন— রাজশাহী-১ আসনে বিএনপির শরীফ উদ্দীন, জামায়াতে ইসলামীর অধ্যাপক মুজিবুর রহমান ও এবি পার্টির আব্দুর রহমান; রাজশাহী-২ আসনে বিএনপির মিজানুর রহমান মিনু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টির সাঈদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল হক ও নাগরিক ঐক্যের সামছুল আলম, রাজশাহী-৩ আসনে বিএনপির শফিকুল হক মিলন, জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির আফজাল হোসেন; রাজশাহী-৪ আসনে বিএনপির ডিএমডি জিয়াউর রহমান ও জামায়াতে ইসলামীর ডা. আব্দুল বারী; রাজশাহী-৫ আসনে বিএনপির নজরুল ইসলাম ও জামায়াতে ইসলামীর মনজুর রহমান; এবং রাজশাহী-৬ আসনে বিএনপির আবু সাঈদ চাঁদ, জামায়াতে ইসলামীর নাজমুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজ।

আরও পড়ুনঃ   রাষ্ট্র নামক বটবৃক্ষকে টিকিয়ে রাখতে হলে ভ্যাট দিতে হবে -জাতীয় রাজস্ব বোর্ড সদস্য

অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন— রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক; রাজশাহী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ; রাজশাহী-২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির সাবেক নেতা শাহাবুদ্দিন; রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহনপুর উপজেলা কৃষকলীগের নেত্রী হাবিবা বেগম; রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী লন্ডনপ্রবাসী জিয়া পরিষদের নেতা রেজাউল করিম, আওয়ামী সমর্থক আইনজীবী রায়হান কাওসার, বিএনপি নেতা ইসফা খায়রুল হক শিমুল ও জুলফার নাঈম মোস্তফা।

আরও পড়ুনঃ   বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

দলীয় প্রার্থীদের মধ্যে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা হলেন— রাজশাহী-১ আসনে গণঅধিকার পরিষদের মীর মো. শাহাজান; রাজশাহী-২ আসনে এলডিপির মো. ওয়াহেদুজ্জামান; রাজশাহী-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান ও আমজনতার দলের সাঈদ পারভেজ; রাজশাহী-৪ আসনে জাতীয় পার্টির ফজলুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান; রাজশাহী-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির আলতাফ হোসেন মোল্লা; এবং রাজশাহী-৬ আসনে জাতীয় পার্টির ইকবাল হোসেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের বেশিরভাগই নির্বাচনি এলাকার মোট ভোটারের অন্তত ১ শতাংশ সমর্থকের সঠিক স্বাক্ষর জমা দিতে ব্যর্থ হয়েছেন। এ ছাড়া কেউ ঋণখেলাপি, আবার কেউ প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে দাখিল না করায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST