২৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় সোনামসজিদ স্থলবন্দর টানা ৮দিন বন্ধ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানি কার্যক্রম টানা ৮দিন বন্ধ থাকবে। পূজা উপলক্ষে সরকারি ছুটি ২ দিন, সাপ্তাহিক ছুটি ২ দিন এবং উভয় দেশের আমদানি-রফতানিকারকদের সমঝোতায় আরও ৪ দিন করে মোট ৮ দিন এই ছুটি নির্ধারিত হয়েছে। ফলে, ২৬ সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু করে ৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত এই বন্দর দিয়ে কোন পণ্য আমদানি ও রফতানি করা হবে না।

৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় যথারীতি বন্দরে আমদানি ও রফতানি কার্যক্রম চালু হবে। তবে, সোনামসজিদ ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে। বন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   ধানখেতের পাশে ড্রেনে পড়ে ছিল আ.লীগ নেতার মরদেহ

এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক মোস্তাফিজুর রহমান বলেন, দূর্গাপূজাতে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে মোট ৪ দিন ছুটি নির্ধারিত আছে। কাস্টমস থেকে প্রেরিত পত্রে তা বলা হয়েছে। কিন্তু, ভারতের মহদিপুর রফতানিকারক সমিতির দেওয়া পত্রে আরও ৪ দিন আমদানি-রফতানি বন্ধের কথা বলা আছে। এ নিয়ে বন্দর দিয়ে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, বন্দর কাস্টমসের পত্র মোতাবেক দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ১ ও ২ অক্টোবর।

আরও পড়ুনঃ   ২৪ বছর পর কবরে মিলল ‘অক্ষত’ লাশ

এ সময় বন্দরে আমদানি ও রফতানি সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে, ভারতের মহদিপুর রফতানিকারক সমিতি দুর্গাপূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত তাদের বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখবে জানিয়ে চিঠি দিয়েছে। তাই, সব মিলিয়ে মোট ৮ দিন সোনামসজিদ স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, বন্ধের মধ্যে বন্দরের অভ্যন্তরীণ পণ্য লোড, আনলোড, পরিবহন, গুদামজাতকরণসহ কিছু নিজস্ব কার্যক্রম চালু থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST