৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী-৩ আসনে প্রার্থীদের কুশল বিনিময়ে প্রকাশ পেল রাজনৈতিক সৌহার্দ্য

বিএনপির অ্যাড. শফিকুল হক মিলন, জামায়াতে ইসলামীর অধ্যাপক আবুল কালাম আজাদ।

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনজন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফিয়া আখতার এ তথ্য জানান।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপির অ্যাড. শফিকুল হক মিলন, জামায়াতে ইসলামীর অধ্যাপক আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টির আফজাল হোসেন। অন্য চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম, শাহাবুদ্দিন এবং আমজনতার দলের সাইদ পারভেজ। মনোনয়নপত্রে স্বাক্ষর ও প্রমাণপত্রের ঘাটতি, ভোটার সমর্থন তালিকা না থাকা এবং অন্যান্য নিয়মভঙ্গের ত্রুটি ধরা পড়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার
বিএনপির অ্যাড. শফিকুল হক মিলন, জামায়াতে ইসলামীর অধ্যাপক আবুল কালাম আজাদ।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির শফিকুল হক মিলন ও জামায়াতে ইসলামীর অধ্যাপক আবুল কালাম আজাদ একে অপরকে অভিনন্দন জানিয়ে কুশল বিনিময় করেন। এর মাধ্যমে তারা নির্বাচনে শান্তিপূর্ণ প্রতিযোগিতা, ভোটারদের স্বাধীন মত প্রকাশের অধিকার রক্ষা এবং ভবিষ্যতে সহযোগিতার গুরুত্ব নিয়ে মতামত বিনিময় করেন।

এসময় অ্যাড. শফিকুল হক মিলন বলেন, “এই নির্বাচনে আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের আহ্বান জানাই। প্রতিটি ভোটারের মত স্বাধীনভাবে প্রকাশ করার অধিকার রক্ষা করা হবে।”অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন,“নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি প্রার্থীকে আমরা সম্মান জানাই। আশা করি, সকল প্রার্থী ন্যায্য ও সহনশীলভাবে প্রতিযোগিতা চালাবেন এবং জনগণের ভোটের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।”

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা ও সংশোধিত নির্বাচন বিধিমালা অনুযায়ী সব প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। প্রার্থিতা বাতিল বা বৈধতার বিষয়ে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। ভোট গ্রহণ নির্ধারিত হয়েছে ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঠিক তথ্যের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব : রাজশাহী বিভাগীয় কমিশনার

১

রাজশাহীর ডিসি অফিসের পাশেই মাদকের আখড়া

২

রাসিক প্রশাসকের সঙ্গে জাহানারা শামসুদ্দিন এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৩

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে অংশ নিচ্ছে রুয়েট

৪

নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের ফুলেল শুভেচ্ছা

৫

বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

৬

বাগমারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৭

পুঠিয়ায় সমবায় সমিতির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

৮

নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

৯

গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১০

অটোরিকশাচালক হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী, ৪ মাদকসেবী গ্রেপ্তার

১২

রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরামের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

তথ্য ও পরিসংখ্যান একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ : অর্থমন্ত্রী

১৬

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৭

৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা

১৮

রাজশাহীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৯

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST